শিক্ষক নিয়োগে ৪৯তম বিশেষ বিসিএসের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসে ৬৮৩ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সরকারি কলেজে শূন্য পদ ৬৫৩, আর সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে শূন্য পদ ৩০টি।
আজ সোমবার পিএসসি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেন পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন আবেদন এবং ফি জমাদান শুরু হবে ২২ জুলাই (দুপুর ১২টা) থেকে আর আবেদন শেষ হবে আগামী ২২ আগস্ট (সন্ধ্যা ৬টায়)।
অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এই বিশেষ বিসিএসে পরীক্ষা হবে সর্বমোট ৩০০ নম্বরের। এর মধ্যে ২০০ নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। আর বাকি ১০০ নম্বর থাকবে মৌখিক পরীক্ষার জন্য। এমসিকিউর ২০০ নম্বর বণ্টন হবে প্রার্থী যে বিষয়ের জন্য পরীক্ষা দেবেন, সে বিষয়ের ওপর ১০০ নম্বরের পরীক্ষা আর বাকি ১০০ নম্বর হবে সাধারণ বিষয়ে। সাধারণ বিষয়ে ১০০ নম্বর বণ্টন হবে বাংলায় ২০, ইংরেজিতে ২০, বাংলাদেশ বিষয়াবলিতে ২০, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০, গাণিতিক যুক্তিতে ১০ ও মানসিক দক্ষতায় ১০ নম্বর। এই পরীক্ষার জন্য মোট সময় থাকবে ২ ঘণ্টা।
এর আগে সরকারি কলেজগুলোর শূন্য পদ পূরণে ১৪, ১৬ এবং ২৬তম—এই তিনটি বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় ৩ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৫ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৬ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৬ ঘণ্টা আগে