
বাংলাদেশ বিমানবাহিনী তাদের অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য আধুনিক প্রযুক্তির এক নতুন দুয়ার খুলে দিয়েছে। আজ মঙ্গলবার (২০ মে) ঢাকা সেনানিবাসের বিএএফ ঘাঁটি বাশারে অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনীর রেকর্ড অফিসে ‘পেনশনার সল্যুশন’ নামের একটি অত্যাধুনিক ওয়েব পোর্টালের উদ্বোধন করা হয়েছে। এই পোর্টাল অবসরপ্রাপ্ত বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যদের পেনশন-পরবর্তী সেবাগ্রহণকে আরও সহজ ও দ্রুত করবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই যুগান্তকারী ওয়েব পোর্টালটির উদ্বোধন করেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।
বিমানবাহিনীর নিজস্ব জনবলে তৈরি ‘পেনশনার সল্যুশন’ পোর্টালটি বিমানবাহিনীর প্রযুক্তিগত অগ্রগতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এর মূল লক্ষ্য হলো, অবসরপ্রাপ্ত বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যদের পেনশন-সম্পর্কিত যাবতীয় তথ্য ও সেবা তাঁদের হাতের নাগালে পৌঁছে দেওয়া। এখন থেকে দেশে বা বিদেশে যেকোনো স্থান থেকে এই ওয়েব পোর্টালে রেজিস্ট্রেশন করে লগইন করার মাধ্যমে অবসরপ্রাপ্ত সদস্যরা সশরীরে উপস্থিত না হয়েও পেনশনসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন এবং প্রয়োজনীয় সেবা নিতে পারবেন।
শুধু লিখিত তথ্য দেওয়াই নয়, এই পোর্টাল লাইভ সেবা দেওয়ার জন্য লিখিত ও ভয়েস মেসেজ গ্রহণ ও প্রদানের উপযোগী করে তৈরি করা হয়েছে। এর ফলে পেনশনসংক্রান্ত জিজ্ঞাসার দ্রুত সমাধান মিলবে।
বিমানবাহিনী কর্তৃপক্ষ জানিয়েছে, এই ওয়েব পোর্টালের যথাযথ ব্যবহার অবসরপ্রাপ্ত সদস্যদের মূল্যবান সময়, শ্রম ও অর্থ সাশ্রয় করবে। পাশাপাশি বিমানবাহিনীর সব সদস্যের পেনশনসহ অন্যান্য কার্যক্রম সম্পাদনে এটি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারেরা, আমন্ত্রিত ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কর্মজীবী ও অবসরপ্রাপ্ত বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যরা উপস্থিত ছিলেন।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৪ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৪ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৫ ঘণ্টা আগে