
টানা সাত দিন বন্ধ থাকার পর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের জরুরি বিভাগের সেবা চালু করেছে কর্তৃপক্ষ। তবে অপারেশন ও অন্যান্য সেবা কার্যক্রম এখনই শুরু হচ্ছে না। আজ বুধবার সকাল থেকে জরুরি বিভাগের কার্যক্রম শুরু হয়।
হাসপাতালটির ভারপ্রাপ্ত পরিচালক ডা. জানে আলম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, বুধবার সকাল থেকে জরুরি বিভাগ খোলা হয়েছে। যারা চিকিৎসার জন্য আসছে, তারা চিকিৎসা পাচ্ছে। তবে রোগীর তেমন চাপ নেই। বহির্বিভাগেও চিকিৎসা বন্ধ।
হাসপাতালটি খোলা হলেও সব চিকিৎসক ও কর্মচারী এখনো হাসপাতালে যোগ দেননি।
এ বিষয়ে ডা. জানে আলম বলেন, জরুরি বিভাগ পরিচালনার জন্য যে জনবল দরকার, সেই জনবল এসেছে। সামনে ঈদের ছুটি, তাই সবাই এখনই যোগদান করেননি, কেউ কেউ ছুটিতে রয়েছেন।
হাসপাতালটিতে বর্তমানে কোনো ভর্তি রোগী নেই। কেবল চতুর্থ তলায় গত জুলাইয়ে আহত রোগীদের মধ্যে ৪০ থেকে ৪৫ জন এখনো রয়েছেন। একটি বোর্ড গঠন করে তাঁদের বিষয়ে আজকের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন পরিচালক।
জুলাইয়ে আহত আবির আহমেদ শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা উন্নত চিকিৎসার জন্যই লড়াই করে যাচ্ছি। আমরা চাইছি হাসপাতাল খোলা থাকুক। সাধারণ মানুষ চিকিৎসা পাক, আমরাও চিকিৎসা পাই।’
গত ২৮ মে হাসপাতালটির কর্মচারীদের সঙ্গে জুলাইয়ে আহত রোগীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর নিরাপত্তার অজুহাতে হাসপাতালের সব চিকিৎসক-কর্মচারী হাসপাতালে অনুপস্থিত থাকেন। এর পর থেকে কোনো ধরনের চিকিৎসা হয়নি হাসপাতালটিতে।
দূরদূরান্ত থেকে আসা রোগীদের প্রধান ফটক থেকে ফিরে যেতে হয়েছে। ভর্তি রোগীরাও একে একে চলে গেছেন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক বিশেষ বৈঠকের পর আজকে হাসপাতালটির জরুরি বিভাগ খোলার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
আরও খবর পড়ুন:

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৭ মিনিট আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২২ মিনিট আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে