পল্লবীতে শিশুকে ধর্ষণ ও হত্যা

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ এই আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ইমাম হোসেন তারেক আজকের পত্রিকাকে বলেন, ‘পল্লবীর মামলায় পেপারবুক প্রস্তুত হয়েছে গত রোববার। আমি হাতে পেয়েছি সোমবার। হাইকোর্ট দণ্ডিতদের পক্ষে মামলা পরিচালনার জন্য রাষ্ট্রনিযুক্ত হিসেবে আইনজীবী নিয়োগ দিতে সলিসিটর অফিসকে নির্দেশ দিয়েছেন।’
দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে ৭ জুন রায় দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। পাশাপাশি আসামি সোহেল রানাকে পাঁচ লাখ ও স্বপ্নাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ৯ জুন মামলার নথি পাঠানো হয় হাইকোর্টে। আর মাত্র দুই কর্মদিবসে ওই মামলার পেপারবুক প্রস্তুত করা হয়। পরে রায়ের বিরুদ্ধে কারা কর্তৃপক্ষের মাধ্যমে গত বৃহস্পতিবার (১১ জুন) পৃথক জেল আপিল করেন দুই আসামি। গত রোববার (১৪ জুন) তা শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট।
গত ১৯ মে শিশুটিকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। ওই দিন পল্লবীর একটি ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই বাসা থেকে স্বপ্না আক্তারকে আটক করা হয়। তবে তাঁর আগেই মূল আসামি ও স্বপ্নার স্বামী সোহেল শৌচাগারের গ্রিল কেটে পালিয়ে যান। পরে ওই দিনই সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন।

অন্ত:সত্তা স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ থেকে ১৮ বছর পর খালাস পেলেন স্বামী আব্দুল্লাহ। ডেথ রেফারেন্স ও জেল আপিল নিষ্পত্তি করে মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ এ রায় দেন। তদন্তে দুর্বলতা, প্রত্যক্ষদর্শী না থাকা ও আলামত না থাকায় আসামিকে খালাস দেওয়া হয়েছে
১৯ মিনিট আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের এই দিনে একসময় বাংলাদেশের মাত্র চারটি সংবাদপত্র বাদে সব বন্ধ করে দেওয়া হয়েছিল, কেড়ে নেওয়া হয়েছিল বহুদলীয় গণতন্ত্র। একই সময়ে সব রাজনৈতিক দলকে বিলুপ্ত করে ‘‘বাকশাল’’ গঠন করা হয়েছিল। কিন্তু আজ সেই কালো দিবসেই আমরা সাংবাদিকদের সঙ্গে খোলামেলা কথা বলছি।’
৪০ মিনিট আগে
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ আনোয়ারুল নাসেরকে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দিয়েছে সরকার। নাসেরকে এই পদে নিয়োগ দিয়ে তাঁর চাকরি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে
জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে তাঁকে ওই পদে অবৈতনিক হিসেবে নিয়োগ দিয়ে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে