
মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও ভুয়া কোটার সুবিধা নিয়ে ২৯তম বিসিএসে ছয়জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়ার ঘটনায় তৎকালীন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক কর্মকর্তাসহ মোট ২১ জনের বিরুদ্ধে ছয়টি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার (২১ জানুয়ারি) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
আক্তার হোসেন জানান, ২০০৮ সালে অনুষ্ঠিত ২৯তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশের প্রায় ছয় মাস পর পরস্পর যোগসাজশে মুক্তিযোদ্ধা কোটায় আবেদন না করা সত্ত্বেও ভুয়া কোটার মাধ্যমে ছয়জনকে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়। দীর্ঘ ১৬ বছর পর ওই নিয়োগপ্রক্রিয়া অনুসন্ধান করে গুরুতর অসংগতি ও অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক।
দুদক সূত্র জানায়, এ ঘটনায় তৎকালীন পিএসসির ১২ জন সদস্য, ১ জন সাবেক সচিব এবং অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ৬ জনসহ মোট ২১ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে ছয়টি পৃথক মামলা করা হয়েছে।
দুদক আরও জানায়, অভিযুক্ত ছয় কর্মকর্তা বর্তমানে উপসচিব, পুলিশ সুপারসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।
অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ছয়জন হলেন উপসচিব নাহিদা বারিক, রকিবুর রহমান খান ও তোফাজ্জেল হোসেন, পুলিশ সুপার খোরশেদ আলম, সহকারী পরিচালক হালিমা খাতুন এবং সহকারী অধ্যাপক মিল্টন আলী বিশ্বাস।
এ ছাড়া নিয়োগপ্রক্রিয়ায় জড়িত থাকার অভিযোগে পিএসসির সাবেক সদস্য এ টি আহমেদুল হক চৌধুরী, অধ্যাপক সুরাইয়া বেগম, মির্জা শামসুজ্জামান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবিদুর রেজা খান, এহসান শামীম, অধ্যাপক রাশিদা বেগম, মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত, অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, সৈয়দ হাসিনুর রহমান, ইকরাম আহমেদ, অধ্যাপক ডা. ফরিদা আদিব খানম, মুহম্মদ লিয়াকত আলী খান, চৌধুরী মো. বাবুল হাসান, আ ই ম নেছার উদ্দিন ও মো. লোকমান আহমদকেও আসামি করা হয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫ (২) ধারায় এসব মামলা করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১২ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১২ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৩ ঘণ্টা আগে