ঢাকা: টিকটক ভিডিও তৈরির ফাঁদে ফেলে তরুণীদের ভারতে পাচার করা হচ্ছে। সম্প্রতি ভারতে কয়েকজন মিলে এক বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর এমন তথ্য বেরিয়ে এসেছে। আলোচিত এ ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী গুলোও ক্ষতিকর অ্যাপস বন্ধে তোড়জোড় শুরু করেছেন। আজ বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাজধানীতে এক অনুষ্ঠানে বলেছেন, টিকটক বন্ধের আলোচনা চলছে। তবে উঠতি বয়সী তরুণীসহ সবাইকে সচেতন হওয়ার প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।
সর্বশেষ সোমবার যশোরের শার্শা ও বেনাপোল সীমান্ত এবং নড়াইল থেকে এই নারী পাচারকারী চক্রের অন্যতম হোতা নদীসহ চক্রের ৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটনের হাতিরঝিল থানার পুলিশ। তাঁদের কাছে থেকে নারী পাচারের বিষয়ে আরও জানার জন্য আদালতে আবেদনের প্রেক্ষিতে আদালত তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
তেজগাঁও বিভাগের পুলিশ কর্মকর্তারা বলছেন, রিমান্ডের প্রথম দিনেই তাঁরা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন। পুলিশ বলছে, টিকটকের তারকা বানানোর প্রলোভন দেখিয়ে ভারতে নারী পাচারকারী চক্রের হোতা ‘টিকটক’ হৃদয় বাবু। যে এখন পর্যন্ত অনন্ত ৫০ জন নারী পাচারে কাজ করেছেন।
আলোচিত এ ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী গুলোও ক্ষতিকর অ্যাপস বন্ধে তোড়জোড় শুরু হয়েছে। এ বিষয়ে গত সপ্তাহেও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (ডিজি) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, টিকটকসহ কয়েকটি ডিজিটাল অ্যাপস ব্যবহারের মাধ্যমে অপরাধ প্রবণতা বাড়ছে। এ জন্য ক্ষতিকর অ্যাপসগুলো বন্ধ করার বিষয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি পর্যালোচনা করছে।
র্যাব ডিজি বলেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অপরাধে জড়ানোদের তালিকা তৈরি করা হচ্ছে। অপরাধ করে কেউ পার পাবে না। তবে বর্তমান প্রযুক্তিনির্ভর সমাজে প্রযুক্তি বর্জন করা নয় বরং ইতিবাচকভাবে প্রযুক্তির ব্যবহার করে আমাদের জীবনমান উন্নয়নে করতে হবে।
সম্প্রতি ২২ বছর বয়সী এক বাংলাদেশি নারীকে নির্যাতন ও যৌন নিপীড়নের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর জেরে গত ২৭ মে ভারতের বেঙ্গালুরু থেকে রিফাতুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয়কে গ্রেপ্তার করে সেখানকার পুলিশ। এরপর বাংলাদেশ পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করলে নারী পাচারের একটি আন্তর্জাতিক চক্রের সন্ধান পায়। এ পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নারী পাচারের সঙ্গে জড়িত সন্দেহে ২০ জনকে গ্রেপ্তার করেছে। ভারতীয় পুলিশও গ্রেপ্তার করে ১২ জনকে।

স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা অংশ নিতে পারবেন কি না তা স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্পষ্ট করার অনুরোধ জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। একই সঙ্গে তিনি স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তাও জানতে চান। তবে স্থানীয় সরকার..
৩৫ মিনিট আগে
ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধবিষয়ক জাতীয় কমিটির পুনর্গঠন করেছে সরকার। স্থানীয় সরকারমন্ত্রীকে সভাপতি করে এই কমিটি পুনর্গঠন করে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
১ ঘণ্টা আগে
বিশ্বব্যাপী স্বল্পমূল্যের কৃত্রিম তন্তুর সহজলভ্যতা ও ব্যবহার বৃদ্ধির ফলে পাটজাত পণ্য বিশ্ববাজারে হুমকির মধ্যে পড়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। আজ সোমবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে এ কথা জানান বস্ত্র ও পাট মন্ত্রী।
১ ঘণ্টা আগে
হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও মহাসড়কে অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, নছিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ‘এই অবস্থা হতে উত্তরণের জন্য বিআরটিএ...
১ ঘণ্টা আগে