
শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ পালন এবং তাঁর ১০ হাজারের বেশি ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ করে রাষ্ট্রীয় কোষাগারের প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয়ের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন আজ বুধবার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
দুদকের মহাপরিচালক জানান, ‘মুজিববর্ষ’ ও ‘ম্যুরাল’ নির্মাণে দুর্নীতির অনুসন্ধানের অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানাসহ সংশ্লিষ্টদের দুর্নীতি খতিয়ে দেখছে দুদক। এরই ধারাবাহিকতায় একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।
এ বিষয়ে দুদকের চিঠিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানাসহ অন্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগারের প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয় করে শেখ মুজিবের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ পালন এবং তাঁর ১০ হাজারের বেশি ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ করে ওই অর্থ অপচয় ও ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে। চিঠিতে সংশ্লিষ্ট আইন, বিধি এবং বিভিন্ন সময়ে জারি করা সার্কুলার অনুযায়ী অভিযোগটির অনুসন্ধানকাজ সম্পন্ন করে নির্ধারিত সময়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অনুসন্ধানকালে কোনো ব্যাংক হিসাব অবরুদ্ধ করতে অথবা কোনো সম্পদ বা সম্পত্তি ক্রোক করতে হলে তা অনতিবিলম্বে জানাতে বলা হয়েছে।
এরই মধ্যে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ছয়টি মামলা করেছে দুদক। মামলা ছয়টিতেই শেখ হাসিনা, তিন মামলায় তাঁর বোনের মেয়ে টিউলিপ সিদ্দিককে আসামি করা হয়েছে। এ ছাড়া সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে একটি করে মামলা করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১১ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১১ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১২ ঘণ্টা আগে