কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশের শিক্ষার্থীরা এখন ভালো আছেন। বিদেশি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনার পর সেখানকার পরিস্থিতির উন্নতি হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এমনটি জানিয়েছেন।
এদিকে সোমবার বিকেলে দেশটিতে বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলাম বিশকেক পৌঁছেছেন। একটি কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রদূত বাংলাদেশের শিক্ষার্থীদের খোঁজখবর নিতে ক্যাম্পাসগুলোয় যাবেন। তিনি দেশটির অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ব্যবস্থা করবেন।
ডেলিভারি সেবা নিয়ে বিরোধের কারণে ১৩ মে থেকে ১৮ মে পর্যন্ত বিশকেকে স্থানীয় কিছু নাগরিকের সঙ্গে পাকিস্তান ও মিসরসহ কয়েকটি দেশের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। বাংলাদেশের কয়েকজন শিক্ষার্থীও এতে জড়িয়ে পড়ে। এরপর থেকে বিদেশি শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন। কাজে যেতে না পারায় আয় বন্ধ হয়ে গেলে বাংলাদেশি শিক্ষার্থীদের অনেকে অর্থকষ্ট ও খাদ্যাভাবে পড়েন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রাষ্ট্রদূত প্রয়োজনে খাদ্যাভাবে থাকা শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেবেন।
বিশকেক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের শিক্ষার্থীদের কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগ দেশে ফিরতে শুরু করেছেন। তাঁদের বিমানবন্দরে যেতে নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ।
সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রায় ২০ জন গতকাল পর্যন্ত দেশে ফিরতে বিশকেক ছেড়েছেন।

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৬ ঘণ্টা আগে