
দেশের শিক্ষাব্যবস্থা অপরিকল্পিত মন্তব্য করে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, এ জন্যই দেশে শিক্ষিত বেকার চরম আকার ধারণ করেছে।
আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ওয়াহিদউদ্দিন বলেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থা অপরিকল্পিত। জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়েছে, কিন্তু সে তুলনায় কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি। এ কারণে দেশে শিক্ষিত বেকার চরম আকার ধারণ করেছে।’
শিক্ষকদের দাবিদাওয়া পূরণ করতে না পারায় নিজেকে অপরাধী বলে মনে হয় জানান শিক্ষা উপদেষ্টা। বলেন, ‘স্কুল-কলেজের অনেক বড় বড় দাবিদাওয়া আমার কাছে এসেছে। আমি তাৎক্ষণিক এগুলোর সমাধান দিতে পারিনি। এ জন্য নিজেকে অপরাধী মনে হয়। নিজেকে ছোট মনে হয়।’
তিনি আরও বলেন, ‘বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষকেরা সবচেয়ে বেশি অবহেলিত ও উপেক্ষিত। স্বল্প আয় দিয়ে সম্মান নিয়ে বেঁচে থাকাই শিক্ষকদের জন্য দুঃসাধ্য। এই পরিস্থিতিতে শিক্ষকতা পেশায় তাঁরা মনোযোগ দেবেন কী করে?’
বেসরকারি শিক্ষকদের দুর্দশার কথা জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের কেন্দ্রীয়ভাবে যোগ্যতা নির্ধারণ করে পদায়নের কারণে শিক্ষকেরা পরিবার ছেড়ে দূরদূরান্তে চাকরি করছে। এতে তাঁরা ভোগান্তিতে পড়েছেন।
দেশের জন্য সুপরিকল্পিত জাতীয় শিক্ষানীতি থাকা প্রয়োজন বলেও মনে করেন ওয়াহিদউদ্দিন মাহমুদ।
তিনি বলেন, ‘আমাদের একটি সুপরিকল্পিত জাতীয় শিক্ষানীতি থাকা দরকার। আমাদের সময় সংক্ষিপ্ত, পরবর্তী নির্বাচিত সরকার এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করি। একই সঙ্গে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও শিক্ষকদের জন্য একটি আচরণবিধি থাকা দরকারও বলে মনে করি।’
তিনি আরও বলেন, ছাত্র–জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপট ও নতুন দেশ গড়ার বিষয়টি পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। কিন্তু সংক্ষিপ্ত সময়ে পাঠ্যপুস্তক পরিমার্জন করার কারণে বর্তমানে তা অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফয়েজ, ইউনেসকো ঢাকা কার্যালয়ের প্রধান ড. সুজা ভাইসসহ আরও অনেকে।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে