
রাজধানীর মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার ঘটনাসহ দেশজুড়ে শিশু ধর্ষণ, যৌন সহিংসতা ও হত্যার ক্রমবর্ধমান ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও শোক প্রকাশ করেছে শিশু অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর জোট ‘চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ’। একই সঙ্গে এ ধরনের নৃশংস ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কোয়ালিশন নেতারা বলেন, শিশুদের ওপর ধারাবাহিক সহিংসতা একটি সভ্য সমাজের জন্য চরম লজ্জাজনক এবং এটি জাতিসংঘের শিশু অধিকার সনদের সুস্পষ্ট লঙ্ঘন। তারা বলেন, ঘরে-বাইরে কোথাও শিশুদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না, যা সমাজ ও রাষ্ট্রের জন্য গভীর উদ্বেগের বিষয়।
বিবৃতিতে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিসংখ্যান তুলে ধরে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত দেশে অন্তত ১১৮ শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ছাড়া ধর্ষণের চেষ্টার শিকার হয়েছে আরও অন্তত ৪৬ শিশু। ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা-পরবর্তী ঘটনায় অন্তত ১৭ শিশুকে হত্যা করা হয়েছে।
কোয়ালিশন আরও উল্লেখ করে, কুমিল্লার মুরাদনগরে আট বছরের এক শিশুকে ধর্ষণ, ভোলার দৌলতখানে ১২ বছরের এক শিশুকে গণধর্ষণ এবং ময়মনসিংহের হালুয়াঘাটে ১২ বছরের শিশু ইমনের নির্মম মৃত্যুর ঘটনা সাম্প্রতিক ভয়াবহ পরিস্থিতিরই প্রতিফলন।
বিবৃতিতে বলা হয়, শিশুদের সুষ্ঠু বিকাশ ও মূল্যবোধভিত্তিক শিক্ষার ঘাটতি, পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব, আইনের যথাযথ প্রয়োগে দুর্বলতা এবং জবাবদিহির সংকটের কারণে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যাচ্ছে না। শুধু আইনি ব্যবস্থা গ্রহণই যথেষ্ট নয়, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এই অবস্থায় সংগঠনটি শিশুদের প্রতি সব ধরনের সহিংসতার দ্রুত বিচার নিশ্চিত করা, জনগণের নিরাপত্তা ও রাষ্ট্রের প্রতি আস্থা ফিরিয়ে আনা, পরিবারে শিশুদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি সক্রিয় করার দাবি জানায়।
পাশাপাশি শিশুদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, পাঠ্যসূচিতে শিশু অধিকার ও আত্মরক্ষামূলক শিক্ষা অন্তর্ভুক্ত করা এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও শিশু সহায়তা হেল্পলাইন ১০৯৮ সম্পর্কে শিশুদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিবৃতিতে দেশের প্রতিটি ওয়ার্ডে সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটি কার্যকর ও জবাবদিহিমূলক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে সব শিশু নির্যাতন ও হত্যার মামলাকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
পল্লবীর শিশুহত্যার ঘটনায় মূল অভিযুক্ত ও তাঁর সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করায় সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়ে কোয়ালিশন বলেছে, সুষ্ঠু তদন্ত ও জবাবদিহিমূলক আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারগুলোর দীর্ঘমেয়াদি মানসিক ও সামাজিক পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে বলেও দাবি জানানো হয়।
ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত শিশু অধিকার রক্ষায় তাদের প্রতিবাদী অবস্থান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংগঠনটি।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
৮ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
৮ ঘণ্টা আগে