
চট্টগ্রাম কাস্টমসের রাসায়নিক ল্যাব পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) গঠিত বিশেষজ্ঞ দল। দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যের দ্রুত শনাক্তকরণের লক্ষ্যে ১১ আগস্ট চট্টগ্রাম কাস্টমসের রাসায়নিক ল্যাব পরিদর্শন করে বিএনএসিডব্লিউসি গঠিত এই বিশেষজ্ঞ দল। পরদিন চট্টগ্রাম কাস্টমস এবং চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালাও অনুষ্ঠিত হয়।
আজ বুধবার বিকেলে আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনএসিডব্লিউসির সদস্যসচিব কমোডর মোহাম্মদ মহব্বত আলী (জি), এনজিপি, পিএসসির নেতৃত্বে সশস্ত্র বাহিনী বিভাগ, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা থেকে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল প্রশিক্ষণে অংশ নেন। এতে চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ শফি উদ্দিনসহ কাস্টমসের ৬ কর্মকর্তা ও ২০ জন কর্মচারী, চট্টগ্রাম বন্দরের ৫ কর্মকর্তা এবং নৌ সমরাস্ত্র পরিদর্শন সংস্থার ৩ জন অংশ নেন।
কর্মশালায় তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য শনাক্তকরণ, সম্ভাব্য ঝুঁকি এবং সমাধান পদ্ধতি তুলে ধরা হয়।
অংশগ্রহণকারীরা মনে করেন, এই প্রশিক্ষণ ভবিষ্যতে রাসায়নিক দ্রব্য আমদানিসংক্রান্ত ঝুঁকি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেছেন, সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য দ্রুত খালাস এবং নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৬ ঘণ্টা আগে