Ajker Patrika

অধস্তন আদালতের অবকাশ এখন থেকে দুই ধাপে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
অধস্তন আদালতের অবকাশ এখন থেকে দুই ধাপে
ফাইল ছবি

অধস্তন আদালতের বিচারকদের অবকাশকালীন ছুটি এখন থেকে দুই ধাপে হবে। জুনের প্রথমার্ধে ১৫ দিন ও ডিসেম্বরের শেষার্ধে ১৫ দিন। সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় আজ সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এতে হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেন। এ ছাড়া সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনের ২, ৩ ও ৪তলায় সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফুলকোর্ট সভায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত