
দেড় দশক পর বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক হচ্ছে। আগামী বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র দপ্তর পর্যায়ের পরামর্শ সভা হবে। এতে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিন ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন। ২০১০ সালের পর এই প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় পাকিস্তান সামরিক বাহিনীর নৃশংসতার জন্য ক্ষমাপ্রার্থনা, তদানীন্তন অবিভক্ত পাকিস্তানের সম্পদ বণ্টন, যুদ্ধের অর্থনৈতিক ক্ষতিপূরণ, দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার করা, দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট আবার চালু করা ও প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক এবারের আলোচনায় আসতে পারে।
আগামীকাল বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্রসচিব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সৌজন্য সাক্ষাৎ করবেন।
২০২৩ সালের ১১ সেপ্টেম্বর পাকিস্তানের ৩৩তম পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেওয়া আমনা বালুচ আগামীকাল বুধবার ঢাকায় পৌঁছাবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে।
ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদারের অংশ হিসেবে এ পরামর্শ সভা চেয়েছিল ইসলামাবাদ। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চলতি মাসের শেষের দিকে বাংলাদেশে সরকারি সফরে আসবেন বলেও জানা গেছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ মঙ্গলবার বলেছেন, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সফরে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা হবে।
ইসহাক দারের এই ঢাকা সফর হবে ২০১২ সালের পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর।
পাকিস্তান থেকে বাংলাদেশে একাধিক বাণিজ্য প্রতিনিধিদলের সফর নিয়ে উভয় দেশই সাম্প্রতিক আলোচনায় সন্তোষ প্রকাশ করেছে এবং বাংলাদেশের সুনির্দিষ্ট পণ্যভিত্তিক বাণিজ্য প্রতিনিধিদলের পাকিস্তান সফরের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছে।
পর্যটন, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়, রোহিঙ্গা ইস্যু ও আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা—এসব বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
২০২৪ সালের ডিসেম্বরে কায়রোয় অনুষ্ঠিত ডি-৮ সম্মেলনের ফাঁকে এবং ২০২৪ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠিত ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত ফলপ্রসূ আলোচনার কথা তুলে ধরেছে উভয় দেশ।
এর আগে ২০২৪ সালের অক্টোবর মাসে সামোয়ার অ্যাপিয়ায় অনুষ্ঠিত কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর মধ্যেও একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে