বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) বিভক্ত করে পৃথক রেগুলেটর ও অপারেটর সংস্থা গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে ২৮ জানুয়ারি (বুধবার) প্রেরিত এক সরকারি পত্রের মাধ্যমে বেবিচককে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বর্তমানে বেবিচক একযোগে দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একদিকে সংস্থাটি রেগুলেটর হিসেবে দেশের বেসামরিক বিমান চলাচলের সুরক্ষা ও নিরাপত্তা তদারকি করে, অন্যদিকে অপারেটর হিসেবে এয়ার নেভিগেশন সেবা প্রদান ও দেশের বিমানবন্দরসমূহ পরিচালনা করে আসছে। এই দ্বৈত ভূমিকার কারণে রেগুলেটরি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) সৃষ্টি হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও) পরিচালিত অডিটেও বেবিচকের রেগুলেটর ও অপারেটর সত্তা পৃথক করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়।
এ ছাড়া গত ১৮ অক্টোবর ২০২৫ তারিখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনেও বেবিচকের অপারেটর ও রেগুলেটর কার্যক্রম আলাদা করার সুপারিশ করা হয়েছিল। ওই তদন্ত কমিটির নেতৃত্ব দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।
এসব সুপারিশ ও আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে সরকার বেবিচককে বিভক্ত করে পৃথক রেগুলেটর ও অপারেটর সংস্থা গঠনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অতি দ্রুত প্রয়োজনীয় আইন ও বিধি প্রণয়নসহ সংশোধনের মাধ্যমে এয়ার নেভিগেশন সেবা প্রদানসহ বিমানবন্দর পরিচালনার জন্য একটি স্বতন্ত্র অপারেটর সংস্থা গঠন করা হবে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এ উদ্যোগের ফলে আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণের পাশাপাশি দেশের বেসামরিক বিমান চলাচল খাতে সেবার মান ও দক্ষতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১২ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১২ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৩ ঘণ্টা আগে