জাহাজবাড়িতে জঙ্গি নাটক

রাজধানীর মিরপুরের কল্যাণপুরে জাহাজবাড়িতে ‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৯ জনকে হত্যায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই প্রতিবেদন দাখিল করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
মামলায় অন্য ৬ আসামি হলেন—পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলাম ও ডিএমপির মিরপুর বিভাগের সাবেক কমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লা।
এই মামলার আসামিদের মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন এ কে এম শহীদুল হক, আছাদুজ্জামান মিয়া ও জসিম উদ্দিন মোল্লা। তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৪ মার্চ এই তিনজনকে জাহাজবাড়ি হত্যা মামলায় গ্রেপ্তার দেখান ট্রাইব্যুনাল।
মামলার অভিযোগে প্রসিকিউশন উল্লেখ করে, ২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজবাড়ি’ নামের একটি বাড়িতে ৯ তরুণকে আটক করে রাখা হয়। পরে ডিএমপির সোয়াত (স্পেশাল উইপন্স অ্যান্ড ট্যাকটিক্স টিম) ও সিটিটিসি (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম) টিম সেখানে প্রবেশ করে বাসার ভেতরে গুলি চালিয়ে তাদের হত্যা করে। এই হত্যাকাণ্ড ‘জঙ্গি হত্যা’র নামে প্রচার করা হয়। ওই সময় দেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য ভয়ের সংস্কৃতি তৈরি করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই নাটক সাজান। নিহত ৯ তরুণকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছিল। কেউ কেউ ডিবি হেফাজতে দুই থেকে তিন মাস ধরে ছিলেন। রাতের বেলায় ব্লক রেইডের আড়ালে তাদের জাহাজবাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গুলি করে হত্যা করা হয়।
প্রসিকিউশন আরও উল্লেখ করে, জঙ্গি নাটক নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। ইসলামিক ভাবধারার মানুষদের ‘জঙ্গি’ হিসেবে পরিচয় দিয়ে হত্যা করে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
৯ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
৯ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১০ ঘণ্টা আগে