
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিভিআইপি) বিদেশ গমনে সমন্বয়হীনতা দূর করতে চাচ্ছে সরকার। গতকাল মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন-শৃঙ্খলা সংক্রান্ত আন্তমন্ত্রণালয়ের এক বৈঠকে এ বিষয়ে আলোচনা করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিদেশ যাওয়ার ঘটনায় সরকারের ঊর্ধ্বতন থেকে প্রশাসন পর্যায়ে ব্যাপক সমালোচিত হয়। ওই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। গতকাল ওই কমিটির সুপারিশগুলো বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ভিভিআইপিদের বিদেশ গমনের বিষয়ে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা-এসবির এক নীতিমালা তৈরির বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে সে বিষয়গুলো খতিয়ে দেখা। তাদের বিদেশ যাওয়ায় কোনো জটিলতা রয়েছে কি না বা এই বিষয়ে সমন্বয়হীনতা রয়েছে কি না তা খতিয়ে দেখার বিষয়ে আলোচনা হয়েছে। শুধু মামলা থাকলেই হবে না তাদের বিদেশ গমনে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা—সে বিষয় নিয়েও আলোচনা এবং এ বিষয়ে খুঁটিনাটি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে ছিলেন—প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবকশ চৌধুরী, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, পররাষ্ট্রসচিব, আইন ও বিচার বিভাগের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, চেয়ারম্যান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মহাপরিচালক, প্রতিরক্ষা গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালকসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা।

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৬ ঘণ্টা আগে