বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) জাতীয় পরিচয়পত্রের তথ্য উপাত্ত যাচাইয়ের চুক্তি বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন হতে ১৮৩টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এনআইডি তথ্য উপাত্ত যাচাই সেবা নিচ্ছে। যার মধ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অন্যতম। ২০২২ সালের ৪ অক্টোবর ইসির সঙ্গে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এ বিষয়ে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির শর্ত অনুযায়ী দ্বিতীয় পক্ষ অর্থাৎ বিসিসি কোনো অবস্থাতেই ইসির তথ্য উপাত্ত অন্য কোনো ব্যক্তি সত্তা বা প্রতিষ্ঠানকে হস্তান্তর, বিনিময় বিক্রি কিংবা অন্য কোন পন্থায় দিতে পারবে না। তারপরও বিসিসি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে।
এ বিষয়ে গত ৩ সেপ্টেম্বর বিসিসি’র কাছে ব্যাখ্যা চাওয়া হলেও তা দেয়নি। পরবর্তীতে ৬ অক্টোবর তিন কার্য দিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়। তারপর বিসিসি যে জবাব দিয়েছে তা নির্বাচন কমিশনের কাছে সন্তোষজনক হয়নি। অন্যদিকে চুক্তি অনুযায়ী ফি বা চার্জ নির্ধারিত সময়ে পরিশোধ না করা চুক্তি বাতিলযোগ্য হয়েছে বলে কমিশনের কাছে বিবেচিত হয়েছে।
এ জন্য গত শুক্রবার বিসিসির সঙ্গে থাকা চুক্তিটি বাতিল করেছে নির্বাচন কমিশন এবং বিসিসিকে দেওয়া এপিআই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ছাড়া চিঠি দেওয়ার ১৫ দিনের মধ্যে ইসির সব পাওনা পরিশোধের জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৬ ঘণ্টা আগে