
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আগামী ১ জুন থেকে পল্লবীতে শিশু হত্যা মামলার বিচারকাজ শুরু হবে। তিনি বলেন, ‘শিশুটির বাবা একসময় বলেছিলেন, তিনি বিচার চান না; তখন আমি তাঁকে বলেছিলাম—হতাশার শেষ হবে, যখন এই হত্যাকাণ্ডের বিচার হবে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করব।’
আজ বুধবার বিকেল ৫টার দিকে ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের মাঠে মেধা ও মনন মঞ্চের আয়োজনে অনুষ্ঠিত মেধা ও মনন উৎসবের সমাপনী ও কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, এই হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত শেষ করে এক সপ্তাহের মধ্যেই চার্জশিট দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। পুলিশ নির্ধারিত সময়ের আগেই সেই কাজ সম্পন্ন করেছে।
মন্ত্রী আরও বলেন, ‘যারা এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে সরকার কাজ করছে। ১ জুন আদালত খোলার প্রথম দিন থেকেই পল্লবীতে শিশু হত্যা মামলার বিচারকাজ শুরু হবে। তাই সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি।’ মন্ত্রী বলেন, ‘পল্লবীতে শিশুটির মতো মাগুরার আছিয়াসহ যেসব আলোচিত হত্যা মামলার আসামিরা কারাগারের নির্জন সেলে রয়েছে, সেসব মামলার নিষ্পত্তিও দ্রুত সময়ের মধ্যে করা হবে, ইনশা আল্লাহ।’
মন্ত্রী জানান, তিনি অ্যাটর্নি জেনারেল থাকাকালে দেশের কয়েকটি স্পর্শকাতর হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন করা হয়েছিল। এর মধ্যে মেজর সিনহা হত্যা মামলা ও আবরার ফাহাদ হত্যা মামলা উল্লেখযোগ্য। সে সময় অগ্রাধিকার ভিত্তিতে এসব মামলার বিচার হাইকোর্ট পর্যন্ত সম্পন্ন করতে পেরেছিলেন। আশা করছেন, আপিল বিভাগও দ্রুততম সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
৮ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
৮ ঘণ্টা আগে