
বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল ও মোটেলের বুকিং এখন থেকে অনলাইনে দেওয়া যাবে। এ জন্য অনলাইন রিজার্ভেশন ও হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে সরকার। (www.hotels.gov.bd) ঠিকানায় হোটেল-মোটেলের রুম বুকিং করা যাবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী আজ বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠানে হোটেল-মোটেলের অনলাইন বুকিং সেবার উদ্বোধন করেন। তিনি বলেন, ‘পর্যটক বান্ধব এই সফটওয়্যারটি ব্যবহার করে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে পর্যটকেরা বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলের রুম বুকিং দিতে পারবেন। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সফটওয়্যারটি ব্যবহারের ফলে পর্যটন করপোরেশনের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা উন্নত হবে এবং একই সঙ্গে এর প্রতিটি হোটেল-মোটেলের মনিটরিং ব্যবস্থা জোরদার হওয়ায় সঠিক জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হবে। গ্রাহকদের ফিডব্যাক দেওয়ার সুযোগ থাকবে বিধায় সেবা সম্পর্কিত আপত্তি নিরসনের সুযোগ পাওয়া যাবে।’
পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলের বুকিং নিয়ে একটি মোবাইল অ্যাপ আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে চালু করা হবে বলেও জানানো হয়।
এক প্রশ্নের জবাবে মাহবুব আলী বলেন, ‘করোনার বিধিনিষেধের মধ্যে হোটেল-মোটেল কর্তৃপক্ষ ব্যবসা করতে পারেনি বলে প্রধানমন্ত্রী প্রথমে ১০ হাজার কোটি টাকা, পরে আরও ৫ হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছেন। আমরা চাই খুব দ্রুততম সময়ে তাঁরা যেন তাঁদের ক্ষতি পুষিয়ে নিতে পারে। তাঁদের অসুবিধার কথা চিন্তা করে সীমিত পরিসরে পর্যটন শিল্প খুলে দেওয়া হয়েছে।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন প্রমুখ।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরাতে জোরেশোরে প্রস্তুতি চলছে। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর তথ্য-প্রমাণ, গ্রেপ্তারি পরোয়ানা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি আরবি ভাষায় অনুবাদ করা হচ্ছে। প্রত্যর্পণ প্রক্রিয়ার অংশ হিসেবে এসব নথি...
১৯ মিনিট আগে
স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা অংশ নিতে পারবেন কি না তা স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্পষ্ট করার অনুরোধ জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। একই সঙ্গে তিনি স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তাও জানতে চান। তবে স্থানীয় সরকার..
১ ঘণ্টা আগে
ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধবিষয়ক জাতীয় কমিটির পুনর্গঠন করেছে সরকার। স্থানীয় সরকারমন্ত্রীকে সভাপতি করে এই কমিটি পুনর্গঠন করে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
১ ঘণ্টা আগে
বিশ্বব্যাপী স্বল্পমূল্যের কৃত্রিম তন্তুর সহজলভ্যতা ও ব্যবহার বৃদ্ধির ফলে পাটজাত পণ্য বিশ্ববাজারে হুমকির মধ্যে পড়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। আজ সোমবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে এ কথা জানান বস্ত্র ও পাট মন্ত্রী।
২ ঘণ্টা আগে