
নগর ভবন অবরোধ করে মেয়র হিসেবে শপথের দাবিতে আন্দোলনরত বিএনপি নেতা ইশরাক হোসেনের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত আলোচনার মাধ্যমে দ্রুতই আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ইশরাক ইস্যুতে আর চুপ থাকার মতো পরিবেশ নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
উপজেলা পরিষদের মাধ্যমে পাবলিক লাইব্রেরির নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আসিফ।
স্বঘোষিত মেয়র হিসেবে ইশরাকের কর্মকাণ্ড নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে আসিফ মাহমুদ বলেন, ‘এ বিষয়ে সরকার কনসার্ন আছে। এটি এককভাবে সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়। এই সরকার গুড কো-অর্ডিনেশনের মাধ্যমে কাজ করে থাকে। একই সঙ্গে আমরা যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি, সেটা রক্ষা করতে গেলে প্রত্যেকের কাছ থেকেই দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত।’
আসিফ মাহমুদ আরও বলেন, ‘আমরা আমাদের পক্ষ থেকে দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি। তবে যেভাবে নাগরিক সেবা ডেডলকের দিকে যাচ্ছে, আর চুপ থাকার মতো পরিবেশ ও পরিস্থিতি নেই। সরকারের উচ্চপর্যায় এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যে সিদ্ধান্ত আসে, আমি সেটাই বাস্তবায়ন করব।’
ইশরাকের বিষয়ে কত দিনের মধ্যে সরকারের সিদ্ধান্ত আসতে পারে—সেই প্রশ্নে উপদেষ্টা বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে।
এর আগে গতকাল বুধবার আসিফ মাহমুদ জানান, সিটি করপোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ইশরাকের মেয়র হিসেবে শপথ নেওয়ার কোনো সুযোগ নেই। প্রচলিত আইনে এভাবে মেয়রের চেয়ারে বসা আইনের চোখে অপরাধ।
এক প্রশ্নে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘ডেঙ্গুর বিষয়টি নিয়ে আমরা উচ্চপর্যায় থেকে কনসার্ন আছি। এটা নিয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব একাধিক মিটিং করেছেন। সিটি করপোরেশনগুলো কনসার্ন আছে। এ ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনে আমাদের চ্যালেঞ্জ আছে। সেখানে স্বাভাবিক কার্যক্রম স্বভাবতই ব্যাহত হচ্ছে। আমরা চেষ্টা করছি, যতটা সম্ভব বাইরে থেকে হলেও নাগরিক সেবা কনটিনিউ রাখা এবং সেটা কাভার করা।’

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৩ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৩ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৪ ঘণ্টা আগে