
মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারী ও শিশুরা পরিবার, কর্মক্ষেত্র, পাবলিক স্পেস, পাবলিক ট্রান্সপোর্ট, শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন, সাইবার স্পেসসহ বিভিন্ন মাধ্যমে নানা ধরনের সহিংসতা ও নির্যাতনের শিকার হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে নারীর প্রতি সহিংসতার ধরনের ক্ষেত্র ও মাত্রা পরিবর্তিত হচ্ছে।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ বৃহস্পতিবার (২৬ জুন) মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘নতুন বাংলাদেশে নারী ও শিশুদের নিরাপদ আশ্রয় গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ। নারী এবং শিশুর প্রতি সব ধরনের সহিংসতার বিরুদ্ধে কন্যাদের সোচ্চার হতে হবে, যেমনভাবে তারা গত জুলাইয়ে সাহসের সাথে প্রতিবাদ করেছিল, পরিবর্তনের ডাক দিয়েছিল। এই কন্যারা শুধু প্রতিবাদী নয়, এরা ভবিষ্যতের নির্মাতা।’
দেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘প্রত্যেক ব্যক্তি, পরিবার, সমাজ ও দেশের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রয়াসে আমরা নবযাত্রার সূচনা করতে চাই।’
শারমীন এস মুরশিদ জানান, নারী ও শিশুর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে মন্ত্রণালয়ের মাধ্যমে বেশ কিছু নতুন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মধ্যে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে তাৎক্ষণিক সমন্বিত সেবাপ্রাপ্তি নিশ্চিতের জন্য ইউনিয়ন থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত কুইক রেসপন্স টিম গঠন এবং ইউনিয়ন পর্যায়ে কুইক রেসপন্স টিমের কার্যক্রমকে সোশ্যাল ফোর্সের মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে কমিউনিটি লেভেলে সম্প্রসারণ; ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের মাধ্যমে একই স্থান থেকে চিকিৎসাসেবা, মনোসামাজিক কাউন্সেলিং সেবাসহ বেশ কিছু কার্যক্রমের কথা উল্লেখ করেন তিনি।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব প্রকাশ কান্তি চৌধুরী। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার প্রমুখ।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৩ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৩ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৪ ঘণ্টা আগে