
এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এক দিনে মৃত্যুর এই সংখ্যা সর্বোচ্চ।
আজ শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক হালনাগাদ করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সরকারের তথ্য বলছে, আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাঁদের মধ্যে রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে আটজন, রাজধানীর বেসরকারি হাসপাতালে পাঁচজন, ঢাকা বিভাগে আটজন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, খুলনা বিভাগে তিনজন, বরিশাল বিভাগে ১২৪ জন এবং সিলেট বিভাগে একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
বিভাগ হিসবে সবচেয়ে বেশি রোগী বরিশালে। বিভাগটির বরগুনায় ৬৭ জন, বরিশালে ৩৫ জন, পিরোজপুরে সাতজন ও ঝালকাঠিতে ছয়জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
সর্বশেষ মারা যাওয়া পাঁচজনের একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও অন্য চারজন বরিশাল বিভাগে হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
পরিসংখ্যান বলছে, চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত ৫ হাজার ৫৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। যাদের মধ্যে ২৮ জনের মৃত্যু হয়। মোট আক্রান্তদের ৪১ শতাংশ নারী ও ৫৯ শতাংশ পুরুষ। আর মারা যাওয়া রোগীদের ৪৬ শতাংশ নারী ও ৫৪ শতাংশ পুরুষ। গত ২৪ ঘণ্টায় ১০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ বছর ছাড়পত্র পেয়েছে ৫ হাজার ১১ জন।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
৮ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
৯ ঘণ্টা আগে