
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, দেশের মানুষের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক পর্যায়ে এসেছে। আমরা দৃঢ় বিশ্বাস করি, অন্যবারের তুলনায় এবার দুর্গাপূজা অত্যন্ত ভালোভাবে উদ্যাপিত হবে।
আজ বুধবার দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
র্যাব মহাপরিচালক বলেন, এবারের পূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিশেষভাবে সশস্ত্র বাহিনীর সদস্যরা থাকবেন। আমরা আশা করছি, অত্যন্ত নির্বিঘ্নে সুন্দরভাবে কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই এবারের পূজা সম্পন্ন করতে পারব। অন্যান্য বারের চেয়েও এবার পূজা অত্যন্ত ভালোভাবে উদ্যাপন হবে।
কিছু চ্যালেঞ্জের কথা তুলে ধরে শহিদুর রহমান বলেন, আমাদের ছোটখাটো কিছু চ্যালেঞ্জ থাকে। এর একটা বড় চ্যালেঞ্জ হলো গুজব। তুচ্ছ কোনো ঘটনাকে গুজব আকারে অত্যন্ত বড় হিসেবে প্রচার করার চেষ্টা করা হয়। এর মাধ্যমে দুষ্কৃতকারীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে। আমাদের সাইবার ইউনিট সার্বক্ষণিকভাবে এটি মনিটরিং করছে। এ ধরনের গুজবের ব্যাপারে আমরা দৃঢ়ভাবে অবস্থান গ্রহণ করছি। যেকোনো গুজব যেন আমাদের পূজা উদ্যাপনে বিঘ্ন ঘটাতে না পারে, সেজন্য র্যাব সচেষ্ট রয়েছে।
তিনি বলেন, সরকার ও আমাদের জন্য চ্যালেঞ্জ হলো, এই পূজা সুন্দরভাবে উদ্যাপন করা। সেই চ্যালেঞ্জ মাথায় নিয়ে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে কোনো ধরনের অঘটন যাতে না ঘটে সে জন্য আমরা সর্বদা সচেষ্ট থাকব।
র্যাব মহাপরিচালক বলেন, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় দুষ্কৃতকারীরা ন্যূনতম সুযোগ পাবে না। বেশকিছু দুষ্কৃতকারীকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করেছি, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক পর্যায়ে এসেছে।
রাজধানীর গুলশান-বনানী পূজা ফাউন্ডেশনের সভাপতি জে এল ভৌমিক বলেন, সারা দেশে ৩২ হাজারের বেশি স্থানে পূজা হচ্ছে এবার। প্রতিটি মণ্ডপে র্যাবের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এ বছর কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই আমরা মায়ের পূজা করতে পারব। মফস্বলে যেসব স্থানে পূজা হচ্ছে, সেখানে যেন নির্বিঘ্নে উদ্যাপন করা যায়, সেদিকে দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে