
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘ফিলিস্তিনিদের স্পৃহা অদম্য। তারা অন্যায় ও অসত্যের মুখোমুখি হয়েও সত্য ও ন্যায়ের পথে লড়াই চালিয়ে যাচ্ছে। নিকট ভবিষ্যতে আমরা এমন এক প্যালেস্টাইনকে দেখব, যেখানে মানুষ আর বন্দী থাকবে না।’
বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঐতিহাসিক লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত শাস্ত্রীয় সংগীতানুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ আন্দোলন, শিশু অধিকার কিংবা নারী অধিকার আন্দোলন—সবই এক অভিন্ন মানবিক মূল্যবোধে যুক্ত। সুইডিশ তরুণ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের প্যালেস্টাইনের মুক্তি আন্দোলনে অংশগ্রহণ তারই প্রমাণ।
রিজওয়ানা উল্লেখ করেন, একজন পরিবেশকর্মী গ্রেপ্তার হলে বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে। সব আগ্রাসন একদিন পরাজিত হবে এবং ফিলিস্তিনের অদম্য জনগণ অবশ্যই স্বাধীন হবে। নিজ নিজ অবস্থান থেকে সবাইকে ফিলিস্তিনের মুক্তির জন্য কাজ করতে হবে।
অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বক্তব্য দেন। তাঁরা ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একুশে পদকপ্রাপ্ত সংস্কৃতিকর্মী, অভিনেতা ও পরিচালক আফজাল হোসেন। এ সময় কূটনীতিক, শিল্পী ও সংস্কৃতি অনুরাগীরা উপস্থিত ছিলেন।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে