
বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে অব্যাহতি দিয়ে জাতীয় দলের ওপেনার তামিম ইকবালকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করতে উকিল নোটিশ পাঠানো হয়েছে। আজ বুধবার বাংলাদেশ ক্রিকেট সমর্থক গ্রুপের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের পক্ষে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল।
আইনজীবী রাসেল আজকের পত্রিকাকে বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি, প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান নির্বাচককে এ নোটিশ পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। এই আইনজীবী আরও জানান ঢাকার কোর্ট-হাউস স্ট্রিটের নাহার কমপ্লেক্সের চেম্বার থেকে এই নোটিশ পাঠানো হয়।
নোটিশে বলা হয়, ‘হাথুরুসিংহে কোচ হিসেবে অযোগ্য। তিনি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাত্র ৩৫ বার। তাঁর ব্যাটিং গড় ছিল মাত্র ২০ দশমিক ৯০। আমাদের দেশের কোচ হওয়ার আগে তিনি কোনো দেশের পূর্ণাঙ্গ কোচও ছিলেন না। হয়তো কোনো মহলের কমিশনের স্বার্থ উদ্ধারের জন্য এবং দেশের ক্রিকেটকে শেষ করতে তাঁকে আমাদের হেড কোচ বানানো হয়েছে। কোচ হওয়ার পর থেকে সিনিয়র খেলোয়াড়দের ছুড়ে ফেলে দিয়েছেন হাথুরুসিংহে। পঞ্চপাণ্ডবের হাত ধরে এই দেশের ওডিআই র্যাঙ্কিং পাঁচ নম্বরে ছিল। সেই পঞ্চপাণ্ডবকে দল থেকে বাদ দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেন।’
নোটিশে আরও বলা হয়, ‘একদিনের আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় তামিম ইকবাল। তাঁকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠন করা একটি ষড়যন্ত্র। এশিয়া কাপে ভরাডুবি হয়েছে এবং সবচেয়ে বেশি ভুগিয়েছে ওপেনিং। একমাত্র ক্রিকেটার হিসেবে তামিমের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সেঞ্চুরি আছে। তিনি বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বেশি ১৪টি সেঞ্চুরির মালিক। লর্ডসের অনার বোর্ডে একমাত্র বাংলাদেশি সেঞ্চুরিয়ান হিসেবে তামিমের নাম আছে। ঘরের মাটিতে তাঁর গড় ৩৭, ঘরের বাইরে ৩৫–এর মতো, দুই জায়গাতেই সমান সাতটি করে সেঞ্চুরি আছে। সুতরাং আনফিটের অজুহাতে অভিজ্ঞ তামিমকে দলে না রাখা কোচ ও অধিনায়কের ব্যক্তিগত আক্রোশই দায়ী।’
তামিমকে দলে রাখার বিষয়ে নোটিশে বলা হয়, বিশ্বকাপে কাঙ্ক্ষিত সাফল্য এনে দেওয়ার জন্য তামিমকে অবশ্যই দলে রাখা উচিত। কাজেই তামিমকে দলে নেওয়া এবং হাথুরুসিংহেকে প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া খেলা প্রিয় বাংলাদেশের সব মানুষের দাবি।
নোটিশ গ্রহীতাদের উদ্দেশ্যে নোটিশে বলা হয়েছে, দ্রুত মেনে নিয়ে কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতিসহ তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর তথ্যপ্রমাণ-সংবলিত নথি চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে পাঠানোর উদ্যোগ....
৩৪ মিনিট আগে
প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’-এর ঘটনায় ঢাকায় ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
৪০ মিনিট আগে
১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৫ ঘণ্টা আগে