
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের দশম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ। আজ বুধবার সকালে তিনি বিদায়ী মহাপরিচালক এম খুরশীদ হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। খুরশীদ হোসেন আজ থেকে সরকারি চাকরি থেকে অবসরে গেলেন।
গত ২৯ মে সরকারি চাকরি থেকে খুরশীদ হোসেনকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তাঁর জায়গায় নতুন দায়িত্ব পান ব্যারিস্টার হারুন অর রশিদ।
র্যাব ডিজির দায়িত্ব পাওয়া হারুন অর রশিদের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামে। সর্বশেষ তিনি পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট) পদে কর্মরত ছিলেন। তার আগে তিনি পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ছিলেন।

বিশ্বব্যাপী স্বল্পমূল্যের কৃত্রিম তন্তুর সহজলভ্যতা ও ব্যবহার বৃদ্ধির ফলে পাটজাত পণ্য বিশ্ববাজারে হুমকির মধ্যে পড়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। আজ সোমবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে এ কথা জানান বস্ত্র ও পাট মন্ত্রী।
১৭ মিনিট আগে
হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও মহাসড়কে অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, নছিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ‘এই অবস্থা হতে উত্তরণের জন্য বিআরটিএ...
২৪ মিনিট আগে
সম্পূরক বাজেটের মাধ্যমে অর্থবছরের শেষ সময়ে অতিরিক্ত ব্যয়ের অনুমোদন নেওয়ার প্রচলিত প্রক্রিয়া নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। তাঁরা বলেছেন, সরকার আগে খরচ করে পরে সংসদের অনুমোদন চাইছে
২৮ মিনিট আগে
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লীতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় জাতীয় সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দাবি করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম। আজ সোমবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।
৩৩ মিনিট আগে