দেশের তিন জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) সহ ছয় পুলিশ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান পদ থেকে নতুন দায়িত্বে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, শেরপুর, নাটোর ও খুলনা জেলায় এই নতুন তিন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া বাকি তিনজনকে এপিবিএন, পিবিআই ও খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত মো. কামরুল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বদলি করা হয়েছে। ডিএমপির উপপুলিশ কমিশনার পদে থাকা এ. কে. এম জহিরুল ইসলামকে শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। একইভাবে নাটোর জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত মুহম্মদ আব্দুল ওয়াহাবকে এপিবিএনের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া এপিবিএনের পুলিশ সুপারের দায়িত্বে থাকা মোহাম্মদ শরীফুল হককে নাটোর জেলার পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে। খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলামকে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে