জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ফোর্স কমান্ডার

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করতে সাইপ্রাস যাওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। আজ বুধবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু।
লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলম আগামী ৫ জুন নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সেখান থেকে তিনি সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর ২৩ তম ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। বাংলাদেশের ইতিহাসে তিনি অষ্টম সেনা কর্মকর্তা, যিনি জাতিসংঘের মিশনে ফোর্স কমান্ডারের দায়িত্ব পেলেন।
বর্তমানে পশ্চিম সাহারায় দায়িত্বরত মেজর জেনারেল মো. ফখরুল আহসানের পাশাপাশি লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলম সাইপ্রাসে যোগ দিলে একই সময়ে ফোর্স কমান্ডার পর্যায়ে দায়িত্ব পালনকারী বাংলাদেশি কর্মকর্তার সংখ্যা হবে দুজন। এটি বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।
লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলম ১৯৭১ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯১ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ‘সোর্ড অব অনার’ লাভসহ পদাতিক কোরে কমিশন পান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনে ‘অপারেশন কুয়েত পুনর্গঠন’ ও রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ব্রিগেডের নেতৃত্ব দিয়েছেন এই সেনা কর্মকর্তা। তিনি সেন্ট্রাল আফ্রিকায় জাতিসংঘের সেক্টর কমান্ডার, ডিএসসিএসসির কমান্ড্যান্ট এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির এমডি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বর্তমান নিযুক্তির আগে সেনাবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি হিসেবে কর্মরত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলম।
উল্লেখ্য, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত সাইপ্রাস মিশনটি জাতিসংঘের অন্যতম দীর্ঘতম শান্তিরক্ষা মিশন, যা মূলত গ্রিক ও তুর্কি সাইপ্রিয়টদের মধ্যকার বাফার জোন ও যুদ্ধবিরতি তত্ত্বাবধান করে।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
৮ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
৮ ঘণ্টা আগে