বিদেশে শ্রম বাজার বাড়ানো, অভিবাসন প্রত্যাশী কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং বিদেশফেরত কর্মীদের রি-ইন্ট্রিগ্রেশন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার সুপারিশ দিতে ‘বাংলাদেশিদের বিদেশে নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’ গঠন করেছে সরকার।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুলকে আহ্বায়ক করে গতকাল রোববার মন্ত্রিপরিষদ বিভাগ এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, সাংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কমিটিতে সদস্য করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব/প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছাড়াও জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানকে কমিটিতে সহায়তাদানকারী কর্মকর্তা হিসেবে রাখা হয়েছে।
কমিটিকে বিদেশে জনশক্তি নিয়োগ সংক্রান্ত কাজের সমন্বয়, বর্তমান শ্রমবাজার সম্প্রসারণ ও নতুন শ্রমবাজার খোঁজার দিকনির্দেশনা এবং বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় সুপারিশ দিতে বলা হয়েছে।
এ ছাড়া অভিবাসী কর্মীদের সামগ্রিক কল্যাণ; নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতে প্রক্রিয়ার সব পর্যায়ে সুষ্ঠু ব্যবস্থাপনা; অভিবাসন প্রত্যাশী কর্মীদের দক্ষতা উন্নয়ন; বৈধপথে রেমিট্যান্স বৃদ্ধি এবং বিদেশফেরত কর্মীদের রি-ইন্ট্রিগ্রেশন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার সুপারিশও দিতে বলা হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। কমিটির প্রয়োজন অনুসারে সভা করবে এবং প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৪ ঘণ্টা আগে