ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস আবুধাবি। দূতাবাস থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে প্রবাসী বাংলাদেশিদের যেকোনো সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকতে হবে। একই সঙ্গে সবাইকে নিজ নিজ বাসা অথবা নিরাপদ স্থানে অবস্থান করার এবং বিপদ কেটে না যাওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। বিশেষ করে, খোলা আকাশের নিচে অবস্থান না করা এবং অযথা কোথাও জমায়েত না হওয়ার কথাও বলা হয়েছে।
সম্ভাব্য জরুরি পরিস্থিতি বিবেচনায় সব সময় প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে দূতাবাস। এর মধ্যে রয়েছে নগদ টাকা, এমিরেটস আইডি, পাসপোর্ট, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও পাওয়ার ব্যাংক, পানি এবং শুকনো খাবার।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলতে হবে এবং সংযুক্ত আরব আমিরাত সরকারের নির্দেশনা অনুসরণ করতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এ-সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও প্রকাশ কিংবা ভিত্তিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস আবুধাবির হটলাইন নম্বর +৯৭১ ৫৬ ৬১১ ৭২১৫, +৯৭১ ০২ ৪৪৬ ৫১০০, +৯৭১ ৫৪ ৭৪৩ ৯৩৯২, +৯৭১ ৫০ ২৬৪ ৩৩৯৬-এ যোগাযোগ করা যাবে। এ ছাড়া mission.abudhabi@mofa.gov.bd ই-মেইলেও যোগাযোগ করা সম্ভব।
অন্যদিকে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের জরুরি হটলাইন +৯৭১ ৫০ ৮১৬ ৮২৫৩, +৯৭১ ৫০৮১৬৮৩৬৩ নম্বরেও যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে mission.dubai@mofa.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে বলে জানানো হয়েছে।
দূতাবাস জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
৯ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
৯ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১০ ঘণ্টা আগে