
‘বিচারের মাধ্যমে’ পল্লবীতে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার শিশুটির বাবার ‘আস্থার জায়গা’ ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘আমরা তাঁর আস্থার জায়গা ফিরিয়ে দিতে পেরেছি।’
আজ রোববার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে আইনমন্ত্রী এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘ভুক্তভোগীর বাবার একটি আহাজারি ছিল যে—উনি বিচার চান না। কারণ, এ দেশে এ ধরনের ঘটনার বিচার হবে না। আমরা আশ্বস্ত করেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছিলেন—এই ঘটনার আমরা বিচার করতে বদ্ধপরিকর।’
চীনা সমাজতান্ত্রিক বিপ্লবী ও রাজনৈতিক নেতা মাও সে-তুংয়ের একটি উক্তি উদ্ধৃত করে সংসদে উদাহরণ দেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, ‘মাও সে-তুংয়ের একটি ঐতিহাসিক উক্তি আছে—কোনো কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী, কোনো কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা।’
এরপরই সংসদে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘মাননীয় স্পিকার, এই হত্যাকাণ্ড আমাদের জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। আর যদি এই আসামিদের ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে তাদের মৃত্যু ঘটাতে পারি, তাহলে সেটি আমাদের জাতির কাছে পাখির পালকের মতো হালকা হিসেবে আসবে বলে আমরা বিশ্বাস রাখি।’
আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন—শিশুটির বাবা বিচার চান না, এ বিষয়ে সরকারের বক্তব্য কী?...আজ শিশুটির বাবা বলেছেন, এই বিচারে উনি সন্তুষ্ট।’ তিনি বলেন, ‘আমরা তাঁর আস্থার জায়গা ফিরিয়ে দিতে পেরেছি।’
মন্ত্রী বলেন, আট বছরের শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হওয়ার সাত ঘণ্টার মধ্যে পুলিশ বাহিনী দুজন মূল আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়। তিনি আরও বলেন, ২৪ মে চার্জশিট পাওয়ার পরপরই দেখা গেছে, আসামিপক্ষ কোনো আইনজীবী দেয়নি। এটি বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অন্যতম একটা প্রক্রিয়া ছিল। আইনের বিধান মেনে রাষ্ট্রপক্ষ থেকে ২৪ তারিখে আসামিকে একটি স্টেট ডিফেন্স লয়ার দেওয়া হয়।
আইনমন্ত্রী বলেন, ‘আজকে রায়ের জন্য দিন ধার্য ছিল এবং রায় যথারীতি ঘোষিত হয়েছে। আমরা রাষ্ট্রপক্ষ থেকে, প্রসিকিউশনের পক্ষ থেকে, সমস্ত সাক্ষ্য-সুবাদ উপস্থাপনপূর্বক যে রায় প্রত্যাশা করেছিলাম, যে রায় প্রস্তাব করেছিলাম, যে রায় আদালতের কাছে প্রার্থনা করেছিলাম, আদালত সমস্ত সাক্ষ্য-প্রমাণ আলোচনা করে ৪১ মিনিট শুধু তার পর্যালোচনা ও আদেশের পাঠটা ঘোষণা করেছেন।’ তিনি বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ওই শিশুটির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল আসামি সোহেল ও তার সহযোগিতাকারী স্ত্রীর আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ডের রায় পেয়েছি।’
মন্ত্রী জানান, পল্লবীর শিশুটিসহ সম্প্রতি যে সমস্ত ঘটনা ঘটেছে, সরকারের পক্ষ থেকে বিশেষ তদারকির মাধ্যমে তদন্ত ও বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেই গতিতে কাজ এগিয়ে চলছে বলে জানান আইনমন্ত্রী আসাদুজ্জামান।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
৮ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
৮ ঘণ্টা আগে