বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) পাবজি, ফ্রি ফায়ারসহ অন্যান্য ক্ষতিকর অনলাইন গেম বন্ধের জন্য বিটিআরসির লাইসেন্সধারী অপারেটরদের নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে সংস্থাটির পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়।
আজ বুধবার বিআরটিসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের পরিচালক মো. গোলাম রাজ্জাক স্বাক্ষরিত এক জরুরি অফিস আদেশে এসব অনলাইন গেম বন্ধের জন্য সকল মোবাইল অপারেটর, আইআইজি অপারেটর, আইএসপি এবং নিক্স অপারেটরের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ বিটিআরসির লাইসেন্সধারী সকল অপারেটরের সংশ্লিষ্টদের এ নির্দেশ দেওয়া হয়। নির্দেশনায়, বিটিআরসির লাইসেন্সধারী অপারেটর এবং অপারেটরদের বিভিন্ন সংগঠনের প্রধানদের এ বিষয়ে হাইকোর্টের আদেশ পালনের জন্য বলা হয়।
এর আগে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার আদালতের নির্দেশনা পাওয়ার পর ক্ষতিকর গেমস বন্ধের জন্য বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, আমরা আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ করব। তারা যে সব অ্যাপস বা গেমসের কথা বলেছেন সেগুলো খুব দ্রুতই বন্ধ করা হবে। অ্যাপস গুলো বন্ধের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ফ্রি ফায়ার ও পাবজি গেমস সবার আগে বন্ধ করা হবে। পর্যায়ক্রমে নির্দেশনা অনুযায়ী অন্যান্য অ্যাপসের লিংক বন্ধ করা হবে।
গত ১৬ আগস্ট দেশের অনলাইন প্ল্যাটফর্ম থেকে তিন মাসের জন্য পাবজি, ফ্রি ফায়ারসহ বিপজ্জনক সব গেম বন্ধের নির্দেশ দেয় হাই কোর্ট। এই অনলাইন গেম এবং টিকটক, লাইকির মতো ভিডিও স্ট্রিমিং অ্যাপ বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়। ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, শিক্ষাসচিব, স্বরাষ্ট্রসচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে এই রুলে বিবাদী করা হয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালট সফলভাবে প্রাপকের কাছে পৌঁছে দিয়ে ডাক বিভাগ তাদের দক্ষতা, দায়িত্ববোধ ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ দিয়েছে। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনের...
১৮ মিনিট আগে
দেশে বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা অর্জনের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
২৩ মিনিট আগে
অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে মন্ত্রী বলেন, ‘অ্যাক্রিডিটেশনের পুরো প্রক্রিয়াকে আরও বেশি প্রয়োগযোগ্য করা হবে। যদি অন্যায়ভাবে কেউ বাদ পড়ে থাকেন, তবে নীতিমালার আওতায় তাঁদের কার্ড-সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। আমরা চাই, সবকিছু প্রাতিষ্ঠানিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় চলুক।’
৪২ মিনিট আগে
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ঋণের নামে ২৩ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ৩৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১ ঘণ্টা আগে