
পূর্বাচল নতুন শহর প্রকল্পে আরও ৩০ কাঠা প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা আরও তিন মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার ঢাকার বিশেষ জজ-৪-এ তিন মামলার তিন বাদী সাক্ষ্য দেবেন।
যাঁরা সাক্ষ্য দিয়েছেন তাঁরা হলেন—দুদকের উপপরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও এস এম রাশেদুল হাসান।
এর মধ্যে একটি মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক সালাউদ্দিন জবানবন্দি দিচ্ছেন। বিচারক রবিউল ইসলাম তার জবানবন্দি গ্রহণ করছেন।
যে মামলায় সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, সে মামলায় আসামি শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকসহ ১৭ জন।
তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক (ববি) আসামি।
অন্য দুটি মামলার একটিতে শেখ হাসিনা, আজমিনা সিদ্দিক রূপন্তীসহ ১৮ জন এবং অপর মামলায় শেখ হাসিনা, রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ ১৮ জন আসামি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী দুদকের বিশেষ পিপি তরিকুল ইসলাম জানান, তিন মামলায় সাক্ষ্য গ্রহণ করা হবে। একটিতে শুরু হয়েছে, পর্যায়ক্রমে অন্য দুটির সাক্ষীদেরও সাক্ষ্য নেওয়া হবে।
গত ১২, ১৩ ও ১৪ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন দুদক এসব মামলা দায়ের করে। গত ২৫ মার্চ ছয় মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। অভিযোগপত্রে শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরাসহ ২৮ জন আসামি। ইতিমধ্যে প্রত্যেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
দুদকের নথি অনুসারে, শেখ হাসিনা রাজউক কর্মকর্তাদের যোগসাজশে নিজের জন্য, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ও শেখ রেহানার ছেলেমেয়েদের জন্য তথ্য গোপন করে প্লট বরাদ্দ নিয়েছিলেন বলে এ মামলা দায়ের করে দুদক।
উল্লেখ্য, এর আগে গত ১১ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ আরও তিনটি মামলার সাক্ষ্য গ্রহণ করা হয়।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে