
শপথ নেওয়ার আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রিটিশ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছে বিএনপি। ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবেন বলে এরই মধ্যে জানিয়েছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক তাঁর মা, ভাই ও বোনের প্লট বরাদ্দে অনৈতিক প্রভাব খাটিয়েছেন। প্লট পেতে তিনি বিদেশ থেকে শেখ হাসিনাকে বারবার ফোন দিয়ে প্ররোচিতও করেন। টিউলিপ সিদ্দিকের বোন আজমিনা সিদ্দিক ও তাঁর ভাই রাদওয়ান মুজিব সিদ্দিকের প্লট বরাদ্দ-সংক্রান্ত...

পূর্বাচল নতুন শহর প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় শেখ হাসিনাকে ৫ বছর, রাদওয়ান মুজিব সিদ্দিককে ৭ বছর ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলায় আরও অভিযোগ করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থেকে তাঁর ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে, অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করে প্রকল্পের বরাদ্দবিষয়ক দায়িত্বপ্রাপ্তগণ কর্মচারীদের বা রাজউক কর্মচারীদের প্রভাবিত করে...