জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে আরও দুই সাবেক সংসদ সদস্যের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্তরা হলেন- বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন ও নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান (দিলীপ)।
আজ মঙ্গলবার দুদকের কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থাটির উপপরিচালক আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
অভিযোগ সংশ্লিষ্ট বরগুনা-২ আসন সাবেক এমপি শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন।
দুদক সূত্রে বলা হয়, তার অবৈধভাবে অর্জিত জ্ঞাত-আয় বর্হিভূত সম্পদ রয়েছে মর্মে গোয়েন্দা তথ্যানুসন্ধানে প্রাথমিকভাবে সঠিক পরিলক্ষিত হওয়ায় প্রকাশ্য অনুসন্ধানের জন্য কমিশন সিদ্ধান্ত গ্রহণ করে।
অন্যদিকে, নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রমাণ পেয়েছে সংস্থাটি।
অভিযোগে বলা হয়, সাবেক এই সংসদ সদস্য ২০২৩-২৪ করবর্ষে তার স্ত্রীর নামে ৩৪ লাখ ৪১ হাজার ৮০০ টাকা ও নিজ নামে ৮ কোটি ৬২ লাখ ২৮ ৬৩৭ টাকা মূল্যের অস্থাবর সম্পদ অর্জন করেছেন তথ্য পাওয়া গেছে, যা আয়ের বৈধ উৎস নেই।।
ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ সার আত্মসাৎকাণ্ডে আলোচিত কামরুল আশরাফ খান পোটনের ভাই। এই ঘটনায় পোটনের বিরুদ্ধে সরকারের ৫৮২ কোটি টাকা মূল্যের ইউরিয়ার সার আমদানি করে আত্মসাতের অভিযোগ মামলা করেছে দুদক। পোটন একই আসনের সাবেক এমপি ছিলেন।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে