
১৭ হাজার ৭৭৭ জন মালয়েশিয়া যেতে না পারার পেছনে রিক্রুটিং এজেন্সির দায় রয়েছে বলে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গঠিত কমিটি। গতকাল রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হয়। পরে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও যেতে না পারাদের টাকা ফেরত দেওয়া এবং তাঁদের মালয়েশিয়ায় পাঠানোর বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা ২৭ আগস্টের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
হাইকোর্টে দাখিল করা প্রতিবেদনে বলা হয়, রিক্রুটিং এজেন্সিগুলো কালক্ষেপণ করে কর্মীদের বিলম্বে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ নেয়। এতে বিমানের টিকিটের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়। এর ফলে টিকিটপ্রাপ্তির অনিশ্চয়তা দেখা দেয় এবং টিকিটের মূল্যবৃদ্ধি পায়। রিক্রুটিং এজেন্সিগুলো কর্মী প্রেরণের ক্ষেত্রে অযাচিত বিলম্ব না করলে শেষ মুহূর্তে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতো না। এ ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সিগুলোর দায়িত্বহীনতাই দায়ী।
প্রতিবেদনে কর্মী প্রেরণের ব্যর্থতা এবং দায়িত্বে অবহেলার জন্য দায়ী রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। যেসব কর্মী বিদেশ যেতে পারেননি, তাঁদের কাছ থেকে গৃহীত অর্থ অবিলম্বে ফেরত প্রদানের জন্য রিক্রুটিং এজেন্সিগুলোকে নির্দেশনা প্রদানের সুপারিশ করা হয়। এ ছাড়া ই-ভিসা প্রাপ্ত যেসব কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেননি, তাঁদের বিষয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন কর্তৃক সে দেশের সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখতে বলা হয়।
এর আগে সব প্রক্রিয়া শেষে চূড়ান্ত ছাড়পত্র নিয়েও প্রায় ২০ হাজারের মতো কর্মী মালয়েশিয়া যেতে না পারার ঘটনায় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে তা যুক্ত করে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ। ওই রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৬ জুলাই রুলসহ আদেশ দেন হাইকোর্ট। সেই সঙ্গে কর্তৃপক্ষকে প্রতি তিন মাস পরপর অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়।

বিশ্বব্যাপী স্বল্পমূল্যের কৃত্রিম তন্তুর সহজলভ্যতা ও ব্যবহার বৃদ্ধির ফলে পাটজাত পণ্য বিশ্ববাজারে হুমকির মধ্যে পড়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। আজ সোমবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে এ কথা জানান বস্ত্র ও পাট মন্ত্রী।
১৬ মিনিট আগে
হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও মহাসড়কে অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, নছিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ‘এই অবস্থা হতে উত্তরণের জন্য বিআরটিএ...
২৪ মিনিট আগে
সম্পূরক বাজেটের মাধ্যমে অর্থবছরের শেষ সময়ে অতিরিক্ত ব্যয়ের অনুমোদন নেওয়ার প্রচলিত প্রক্রিয়া নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। তাঁরা বলেছেন, সরকার আগে খরচ করে পরে সংসদের অনুমোদন চাইছে
২৭ মিনিট আগে
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লীতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় জাতীয় সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দাবি করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম। আজ সোমবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।
৩৩ মিনিট আগে