Ajker Patrika

মধ্যপ্রাচ্যের ৬ গন্তব্যে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত

বিশেষ প্রতিনিধি, ঢাকা
মধ্যপ্রাচ্যের ৬ গন্তব্যে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত

মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে ছয়টি গন্তব্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সব ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বিমান কর্তৃপক্ষ এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, দাম্মাম, দোহা, দুবাই, আবুধাবি, শারজাহ এবং কুয়েত রুটে সাময়িকভাবে ফ্লাইট পরিচালনা বন্ধ রাখা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিমান কর্তৃপক্ষ সংশ্লিষ্ট গন্তব্যের যাত্রীদের নিকটস্থ টিকিট বিক্রয় কেন্দ্র অথবা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছে। প্রয়োজনীয় তথ্যের জন্য বিমানের কল সেন্টার নম্বর ১৩৬৩৬ এবং আন্তর্জাতিক নম্বর +৮৮ ০৯৬১০৯ ১৩৬৩৬–এ যোগাযোগ করতে বলা হয়েছে।

এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য যাত্রীদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে জাতীয় পতাকাবাহী সংস্থাটি। একই সঙ্গে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরবর্তী যেকোনো সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত