রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসন খাতে অস্বাভাবিক ব্যয় ও অনিয়মের ঘটনায় জড়িত থাকায় গণপূর্ত অধিদপ্তরের দুই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে সরকার। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় আজ মঙ্গলবার এক প্রজ্ঞাপনে জানায়, সহকারী প্রকৌশলী (সিভিল) মো. রফিকুজ্জামানকে চাকরিচ্যুত করা হয়েছে এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী কে এম জিল্লুর রহমানকে নিম্ন পদে অবনমিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, রফিকুজ্জামান পাবনা গণপূর্ত সার্কেলে সহকারী প্রকৌশলী (সিভিল) হিসেবে কর্মরত ছিলেন। আর জিল্লুর রহমান ছিলেন রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্বে)। ২০১৯ সালে রূপপুর গ্রিন সিটি আবাসন প্রকল্পের ২০ ও ১৬ তলা ভবনের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী কেনা এবং ভবনে ওঠানোর কাজে অস্বাভাবিক ব্যয়ের বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়। পরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদপ্তরের পৃথক তদন্ত কমিটির প্রতিবেদনে অনিয়মের প্রমাণ মেলে। তদন্তে দেখা যায়, আসবাবপত্র কেনা ও ভবনে উত্তোলনে অস্বাভাবিক ব্যয়ের প্রাক্কলন ও অনুমোদনে দুজনেই সরাসরি জড়িত ছিলেন এবং দায়িত্ব পালনে অবহেলা করেছেন। এর ভিত্তিতে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী সহকারী প্রকৌশলী রফিকুজ্জামানকে চাকরি থেকে অপসারণের গুরুদণ্ড দেওয়া হয়। একই অভিযোগে তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিল্লুর রহমানকে নিম্ন পদে অবনমিত করার শাস্তি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে ১১ সেপ্টেম্বর একই ঘটনায় তিন উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। অস্বাভাবিক ব্যয়ের প্রাক্কলন প্রস্তুতের সঙ্গে সরাসরি জড়িত থেকে দায়িত্ব পালনে অবহেলা করায় মো. ফজলে হক ও শাহনাজ আখতারকে ‘অসদাচরণ’-এর অভিযোগে দোষী সাব্যস্ত করে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। একই অপরাধে খোরশেদা ইয়াছরিবাকে ‘নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ’ গুরুদণ্ড দেওয়া হয়।
২০১৯ সালে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, রূপপুর গ্রিন সিটি প্রকল্পে একেকটি বালিশ কিনতে খরচ দেখানো হয় ৫ হাজার ৯৫৭ টাকা। সেই বালিশ ভবনে তুলতেই আবার খরচ ধরা হয় ৭৬০ টাকা। শুধু বালিশ নয়, টেলিভিশন, রেফ্রিজারেটর, খাট, আলমারি, বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে শুরু করে মাইক্রোওয়েভ—সব ধরনের সামগ্রী কেনা ও উত্তোলনে অস্বাভাবিক ব্যয় দেখানো হয়েছিল। এ ঘটনাই দেশজুড়ে আলোচিত ‘বালিশ-কাণ্ড’ নামে পরিচিত হয়।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২৫ মিনিট আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৪০ মিনিট আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে