
বাংলাদেশ ও শ্রীলঙ্কায় নিযুক্ত মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের কর্মকর্তাদের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) নবনিযুক্ত প্রধান অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম। আজ সোমবার বেলা ৩টায় ঢাকায় এটিইউ সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (গণমাধ্যম) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
চার সদস্যের প্রতিনিধিদলে এফবিআইয়ের তিন সদস্য ও ঢাকায় মার্কিন দূতাবাসের একজন ছিলেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন শ্রীলঙ্কার কলম্বোভিত্তিক এফবিআইয়ের অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাশে কেইস ফেরেল। অন্য সদস্যরা হলেন এফবিআই স্টাফ অ্যাডমিনিস্ট্রেটিভ স্পেশালিস্ট সুসান ফিনবি, ঢাকায় নিযুক্ত এফবিআইয়ের অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাশে রবার্ট জে ক্যামেরন এবং মার্কিন দূতাবাস, ঢাকার পুলিশ লিয়াজোঁ কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম।
বৈঠকে এটিইউর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদলটি সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক পরিসরে সংঘটিত বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করে। তারা এটিইউর বর্তমান কার্যক্রম সম্পর্কে অবহিত হয় এবং সন্তোষ প্রকাশ করে। সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমনে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে উভয় পক্ষ। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে আশ্বাস দেয় তারা।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১২ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১২ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৩ ঘণ্টা আগে