
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিজেপি। ক্ষমতার এই পরিবর্তন, বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে এর কোনো প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘এতে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো বদল আসবে না।’
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তৃতীয় দিনের মতো অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, ‘ভারতের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। আমাদের বাংলাদেশের ফরেন পলিসি অ্যাক্রোস দ্য বর্ডার একই থাকবে। আমাদের বাংলাদেশ প্রথম বা বাংলাদেশ ফার্স্ট নীতি আমাদের ফরেন পলিসি। সেটা যে সরকারই আসুক না কেন, সেই সঙ্গে আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না। আমরা আমাদের ফরেন পলিসি নিয়েই সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে এগোব।’
ডিসি সম্মেলনে কী নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের যখন আমরা অবৈধ অভিবাসনের কথা বলি, সেগুলো যদি রোধ করতে হয়, আমাদের নাগরিকেরা, বাংলাদেশিরা যে বিভিন্ন দালাল চক্রের হাতে পড়ে বিদেশে বিপদে পড়ছেন, অনেক সময় তাঁরা মৃত্যুবরণ করছেন—এসব যদি আমাদের রোধ করতে হয়, তাহলে আমাদের জেলা প্রশাসকদের একটা বড় ভূমিকা আছে।’
শামা ওবায়েদ আরও বলেন, ‘অ্যাওয়ারনেস বিল্ডিংয়ে সামাজিক একটি জাগরণ তৈরি করতে, যাতে আমাদের সাধারণ জনগণ এ ধরনের কাজে না যায়, দালাল চক্রের হাতে না পড়ে, সেটাতেও উনাদের ভূমিকা আছে। সে সকল নিয়ে কথা হয়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘তারপর ভোকেশনাল ট্রেনিং, আমাদের বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট আছে। যে সকল জায়গায় নেই, সেগুলো কীভাবে স্থাপন করা যায়, যে সকল জায়গায় আছে, সেই ইনস্টিটিউটগুলোকে আরও কীভাবে কার্যকর করা যায়।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘জেলা প্রশাসকদের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, এই ট্রেনিং ইনস্টিটিউটগুলোকে আরও কার্যকর করা, যাতে আরও ছেলেমেয়েরা এখানে এই ট্রেনিং ইনস্টিটিউটগুলো ব্যবহার করে ডিগ্রি লাভ করে তারা বিদেশে গিয়ে কাজ করতে পারে, সেই জায়গাটায় জেলা প্রশাসকেরা কাজ করতে পারেন।’
জেলা প্রশাসকদের যেকোনো পরামর্শ নিয়ে আলোচনার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা যেটা বলেছি, জেলা প্রশাসকগণ যেকোনো সময় যেকোনো বিষয়ে যদি আমাদের সঙ্গে আলোচনা করতে চান, শেয়ার করতে চান, কোনো পরামর্শ দিতে চান, তাতে উন্মুক্ত আছি আমরা।’

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে