দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। গতকাল মঙ্গলবার রাতে নিয়মিত ফ্লাইটে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পৌঁছান তিনি।
অধ্যাপক আলী রীয়াজ গত ২ নভেম্বর পেশাগত কাজে যুক্তরাষ্ট্র সফরে যান। ১৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাসে ‘বাংলাদেশের মূল সংবিধান এবং পরে সংশোধনীর মাধ্যমে জাতি ও জাতীয়তাকে সংজ্ঞায়িত করে রাজনীতি ও সমাজে বিভেদ তৈরি করা হয়েছে’—এ নিয়ে অনুষ্ঠিত সেমিনারে বক্তৃতা করেন।
অধ্যাপক আলী রীয়াজ জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ছিলেন। যার মেয়াদ গত ৩১ অক্টোবর শেষ হয়েছে। মেয়াদকালে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই ধাপের সংলাপ করে জুলাই জাতীয় সনদ তৈরি করে।
২৭ অক্টোবর সনদ বাস্তবায়নের উপায় নিয়ে একাধিক সুপারিশ সরকারের কাছে জমা দেয়। যার ভিত্তিতে গত ১৩ নভেম্বর জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারি করে সরকার।
১৩ নভেম্বর অধ্যাপক আলী রীয়াজকে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে নিযুক্ত করা হয়। তিনি যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।
আজ বুধবার সকালে অধ্যাপক আলী রীয়াজ গণমাধ্যমকে বলেন, ‘যুক্তরাষ্ট্র সফরের সময় আমার বিশ্ববিদ্যালয়ের ছুটিসংক্রান্ত কিছু কাজ ছিল এবং ১৩ নভেম্বর টেক্সাস বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতা দিয়েছি। সফরকালে ১৩ নভেম্বর আমাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়।’

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৪ ঘণ্টা আগে