
গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে কোনো মিথ্যা হয়রানিমূলক মামলা দেওয়া হলে তার তথ্য চেয়েছে পর্যবেক্ষক কমিটি। এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে বলেও জানানো হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা নিজামুল কবির আজকের পত্রিকাকে বলেন, কমিটির আহ্বায়ক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সম্প্রচার মো. আলতাব উল আলমের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তাঁরা সিদ্ধান্ত দেন, যেসব গণমাধ্যমকর্মী হয়রানি ও মামলার শিকার হয়েছেন, তাঁদের তথ্য সংগ্রহ করা হবে। এ ব্যাপারে একটি গণবিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।
গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণে আট সদস্যের কমিটি গঠন করেছে সরকার। কমিটি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণ করবে এবং পর্যায়ক্রমে মামলার বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করবে।
কমিটিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (সম্প্রচার) প্রধান করা হয়। বাকি সদস্যরা হলেন প্রধান তথ্য কর্মকর্তা, আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি (জেলা জজ পদমর্যাদার), চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রেস)।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৪ ঘণ্টা আগে