
কঠোরতম লকডাউনের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের পরিবহনের জন্য চালু থাকবে অভ্যন্তরীণ ফ্লাইট। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
গণমাধ্যমে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, আগামীকাল শুক্রবার ২৩ জুলাই থেকে আগামী ৫ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত সংযোগ ফ্লাইট বা কানেকটিং ফ্লাইটের জন্য অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করবে। আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের পরিবহনের সুবিধার্থে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস বাংলা এয়ারলাইনস এবং নভো এয়ার এ সময়ে শুধু আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের পরিবহনের জন্য অভ্যন্তরীণ ফ্লাইট নির্ধারিত সূচি অনুযায়ী পরিচালনা করবে।
এয়ারলাইনসগুলো কোনো যাত্রীকে পরিবহনের আগে আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট অথবা নথি প্রমাণ স্বরূপ চেক ইন বা বোর্ডিংয়ের আগে নিশ্চিত করবে। যাত্রী পরিবহনের সময়ে সংশ্লিষ্টদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চার সহকারী পরিচালক উপপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। আজ সোমবার বিকেলে অধিদপ্তরের সম্মেলন কক্ষে তাঁদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
২১ মিনিট আগে
নিয়োগপ্রাপ্তরা হলেন সাংবাদিক মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. জাহিদুল ইসলাম এবং বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক মো. সুজাউল্লাহ।
২৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হলেন বরগুনা-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য নূরুল ইসলাম। আজ সোমবার জাতীয় সংসদ সচিবালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পৃথক প্রজ্ঞাপনে বিএনপি দলীয় ৬ জন হুইপের নামও ঘোষণা করা হয়।
২৫ মিনিট আগে
পুলিশের নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকির চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
৪৩ মিনিট আগে