
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বিশেষ বরাদ্দ ব্যবস্থা বাতিল করে সিঙ্গেল মাদার, স্বামী পরিত্যক্তা নারী, প্রতিবন্ধী, নিম্ন আয়ের মানুষ ও সরকারি চাকরি শেষে আবাসনহীনদের ডিজিটাল লটারি প্রক্রিয়ার মাধ্যমে প্লট ও ফ্ল্যাট দিতে সুপারিশ করেছেন আদালত।
পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা তিন মামলার রায়ের পর্যবেক্ষণে আজ বৃহস্পতিবার এই সুপারিশ করেন বিচারক।
এই তিন মামলায় শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছর করে কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন। অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। একজনকে খালাস দেওয়া হয়। কারাদণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে জরিমানাও করা হয়।
রায়ে বলা হয়, বিশেষ বরাদ্দ ব্যবস্থায় প্রভাবশালীরা অনেক ফ্ল্যাট ও প্লট বরাদ্দ নিয়ে থাকেন। এ ক্ষেত্রে আইনের লঙ্ঘন, দুর্নীতি, স্বজনপ্রীতি ও বিভিন্ন অনিয়মের সঙ্গে রাজউক কর্মকর্তারা জড়িত হয়ে পড়েন। তাই রাজউকের বিশেষ বরাদ্দ ব্যবস্থা বাতিলের সুপারিশ করা হচ্ছে। একক মা (বিধবা), স্বামী পরিত্যক্তা নারী, প্রতিবন্ধী, নিম্ন আয়ের মানুষ ও সরকারি চাকরি শেষে আবাসনহীনদের জন্য নির্দিষ্ট অংশ বরাদ্দ রাখতে হবে। আর এই বরাদ্দ দিতে হবে ডিজিটাল লটারি প্রক্রিয়ার মাধ্যমে।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
৭ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
৭ ঘণ্টা আগে