
আসন্ন পবিত্র ঈদুল আজহা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্নে উদ্যাপনের লক্ষ্যে জনসাধারণের প্রতি জরুরি কিছু পরামর্শ ও নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ। ঈদে ঘরমুখী মানুষের যাত্রা ও পশুর হাটে বেচাকেনা নিরাপদ রাখতে পর্যাপ্ত সময় নিয়ে ভ্রমণ পরিকল্পনা করা থেকে শুরু করে জালিয়াতি ও প্রতারক চক্র এড়াতে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
আজ বুধবার পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই পরামর্শগুলো দেওয়া হয়। পাঠকদের সুবিধার্থে পুলিশের গুরুত্বপূর্ণ পরামর্শগুলো নিচে তুলে ধরা হলো—
পর্যাপ্ত সময় নিয়ে যাত্রা: ঈদের আগে ও পরে অতিরিক্ত ভিড় এড়াতে পর্যাপ্ত সময় হাতে নিয়ে ভ্রমণের পরিকল্পনা করুন। এতে ট্রেন, বাস, লঞ্চ ও ফেরিঘাটের চরম ভোগান্তি এড়ানো সহজ হবে।
ঝুঁকিপূর্ণ ভ্রমণ পরিহার: জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে বাস, ট্রেন, লঞ্চ ও স্টিমারের ছাদে এবং ট্রাক, পিকআপ বা অন্য কোনো পণ্যবাহী যানবাহনে ভ্রমণ করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন।
চালকদের প্রতি নজরদারি: দ্রুতগতিতে গাড়ি চালানোর জন্য চালককে কোনো তাগিদ দেবেন না। চালক যাতে নিয়ম মেনে চলেন এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং না করেন, সেদিকে লক্ষ রাখুন। অপেশাদার, ক্লান্ত বা অসুস্থ চালক যাতে গাড়ি না চালান, সে ব্যাপারে সতর্ক থাকুন।
মহাসড়কে নিষেধাজ্ঞা: হাইওয়ে বা মহাসড়কে নছিমন, করিমন, ভটভটি ইত্যাদি ধীরগতির যানবাহন চলাচল সম্পূর্ণ পরিহার করুন। মহাসড়কে ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি চালানো থেকে বিরত থাকুন।
নৌ ও রেলপথে সতর্কতা: ট্রেনে ভ্রমণের সময় পাথর নিক্ষেপ সম্পর্কে সতর্ক থাকুন এবং বিনা টিকিটে ভ্রমণ করবেন না। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযানে ভ্রমণ পরিহার করুন। দুর্ঘটনা এড়াতে নৌযানমালিকদের ১০০-১৫০ ফুট লম্বা দড়িসহ বয়া ও লাইফ জ্যাকেটের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
যাত্রাপথে অজ্ঞান পার্টি, মলম পার্টিসহ বিভিন্ন প্রতারক চক্রের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকুন। অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে খাবার বা পানীয় নেবেন না। কাউকে সন্দেহভাজন মনে হলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশকে জানান অথবা ‘৯৯৯’-এ কল করুন।
অতিরিক্ত পশু পরিবহন নিষেধ: ট্রাক, লঞ্চ, নৌকা বা ট্রলারে ধারণক্ষমতার অতিরিক্ত পশু বোঝাই করবেন না। পশুবাহী গাড়ি কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া গন্তব্যের মাঝে কোথাও থামানো যাবে না।
হাটের অবস্থান: মহাসড়কের ওপর ও রেললাইনের পাশে কোনো অবস্থায়ই কোরবানির পশুর হাট বসানো যাবে না। পশুবাহী পরিবহনের সামনে নির্দিষ্ট হাটের নাম লিখে ব্যানার টানিয়ে রাখতে হবে।
হাসিল ও চাঁদা আদায়: পশুর হাটে সরকার নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত হাসিল বা চাঁদা দাবি করলে নিকটস্থ পুলিশকে অবহিত করুন।
চামড়া পাচার রোধ: সীমান্তবর্তী অঞ্চলে পশুর চামড়াবাহী যানবাহন সীমান্তমুখী হলে তা পাচারের সম্ভাবনা থাকে। এ ধরনের সন্দেহজনক নড়াচড়া দেখলে স্থানীয় পুলিশ বা ৯৯৯-এ জানান।
নগদ টাকা বহন: হাটে অর্থ লেনদেনের ক্ষেত্রে নগদ টাকার চেয়ে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করা বেশি নিরাপদ। বড় অঙ্কের নগদ অর্থ বহনের ক্ষেত্রে প্রয়োজনে পুলিশের ‘কারেন্সি এস্কর্ট’ বা নিরাপত্তা সহায়তা নিন।
জাল নোট শনাক্তকরণ: জাল টাকা সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করুন। কোনো নোট জাল সন্দেহ হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান।
মোবাইল ব্যাংকিং: বিকাশ, রকেট, নগদ ইত্যাদিতে লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন। কোনো অবস্থায়ই নিজের অ্যাকাউন্টের গোপন পিন (PIN) নম্বর বা ওটিপি (OTP) কারও সঙ্গে শেয়ার করবেন না।
মার্কেটের নিরাপত্তা: শপিং মল বা মার্কেটের নিরাপত্তায় সিসিটিভি, আর্চওয়ে, মেটাল ডিটেক্টরসহ প্রয়োজনীয় আধুনিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করুন।
প্রয়োজনে পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুমে—০১৩২০০০১৩০০, ০১৩২০০০১২৯৯, হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স—০১৩২০১৮২৫৯৮, রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স—০১৩২০১৭৭৫৯৮, নৌ পুলিশ হেডকোয়ার্টার্স—০১৩২০১৬৯৫৯৮, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)—০১৭৭৭৭২০০২৯ নম্বরে এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করুন।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
৮ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
৮ ঘণ্টা আগে