ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০১ জন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
চলতি মাসের ২৪ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৩ জনের মৃত্যু হলো। আর এ সময়ে মোট রোগী শনাক্ত হয়েছে ১২ হাজার ৮৬০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মারা যাওয়া ব্যক্তিদের তিনজনই রাজধানীর বাসিন্দা।
জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (২৪ সেপ্টেম্বর) পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৭০১ জন। আর মোট মৃত্যু হয়েছে ১৩৬ জনের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মৃত্যু হয়েছে ৯৮ জনের। রোগী শনাক্তও বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে মোট রোগী শনাক্ত হয়েছে ১৪ হাজার ২৪৫ জন। আর সবচেয়ে কম শনাক্ত হয়েছে সিলেট বিভাগে ২৫ জন। এ বিভাগে ডেঙ্গুতে মৃত্যুর কোনো ঘটনা নেই।
মৃত্যু ও রোগী শনাক্তে দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম। এখানে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৯ জনের এবং শনাক্ত ৫ হাজার ৮৭৫ জন। বরিশালে মৃত্যু ১৩ জন, শনাক্ত দুই হাজার ৩৩৮ জন। খুলনায় মৃত্যু হয়েছে পাঁচজনের, শনাক্ত এক হাজার ৯৫০ জন। ময়মনসিংহে মৃত্যু একজনের, শনাক্ত ৫৭০ জন। রাজশাহীতে ৪৫২ জন, রংপুরে ২৪৬ জন এবং সিলেটে ২৫ জন শনাক্ত, এই তিন বিভাগে কোনো মৃত্যুর ঘটনা নেই।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৫ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৫ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৬ ঘণ্টা আগে