
গত ২৮ মার্চ মিয়ানমারে সংঘটিত ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়। ওই ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে ১ এপ্রিল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে বিশেষ উদ্ধার ও চিকিৎসা সহায়তা দল মিয়ানমারের রাজধানী নেপিডোতে পাঠানো হয়। বাংলাদেশ সরকারের উদ্যোগে প্রেরিত এই বিশেষ দল দুর্গত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রমে নিরলসভাবে কাজ করে চলেছে।
আজ সোমবার (৭ এপ্রিল) বাংলাদেশ উদ্ধারকারী দল মিয়ানমারের নেপিডো শহরে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধার অভিযান আজও পরিচালনা করা হয়। ওই অভিযানে গুরুত্বপূর্ণ নথিসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।
বাংলাদেশের চিকিৎসা সহায়তা দল আজ নেপিডো শহরের ৫০ শয্যাবিশিষ্ট যবুথিরি টাউনশিপ হাসপাতাল ও ১ হাজার শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা দেয়। এ ছাড়াও বাংলাদেশের চিকিৎসা সহায়তা দল নেপিডোর পিনমানা শহরে একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে ১৪৩ জন রোগীর চিকিৎসা সহায়তা প্রদান করে। ওই মেডিকেল ক্যাম্পেইন স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। ক্যাম্পেইনে বিভিন্ন বয়সের অসুস্থ রোগীদের সমাগম ঘটে, যেখানে বয়স্ক রোগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আজ ১৬২ জন রোগীর চিকিৎসাসহ চারটি জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করা হয়। ভূমিকম্পে আহত ৬১৯ জন রোগীকে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশের চিকিৎসা সহায়তা দল।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে পরিচালিত এ মানবিক তৎপরতা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আগামীকালও অব্যাহত থাকবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৪ ঘণ্টা আগে