
ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ঢাকার বনানী থানার বরখাস্ত পরিদর্শক সোহেল রানাকে সাজা দিয়েছেন ভারতের একটি আদালত। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে হাইকোর্টে দেওয়া প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। আজ শনিবার ডেপুটি অ্যাটর্নি জেনারেলে এ কে এম আমিন উদ্দিন মানিক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।
এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, ‘গত বৃহস্পতিবার বিকেলে এসংক্রান্ত প্রতিবেদন পেয়েছি। তবে তা এখনো বিস্তারিত দেখা হয়নি।’
এর আগে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ, অরেঞ্জ বাংলাদেশ ও রেড অরেঞ্জের প্রতারণার বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) হাইকোর্টে রিপোর্ট দেয়। তবে গত বছরের ৩ নভেম্বর তাঁকে দায়সারা বলে মন্তব্য করেন হাইকোর্ট। ওই সময় অসন্তোষ প্রকাশ করে ৩০ দিনের মধ্যে আবারও যথাযথভাবে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ই-অরেঞ্জের প্রতিষ্ঠাতা সোনিয়া মেহজাবীনের ভাই বরখাস্ত পুলিশ কর্মকর্তা শেখ সোহেল রানাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন আদালত। ওই সময় পৃথক প্রতিবেদন দেয় দুদক ও পুলিশ।
গত বছরের ৩ নভেম্বর ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, ‘ই-অরেঞ্জ গ্রাহকদের প্রতারিত করে সোহেল রানাদের ব্যাংকিং লেনদেন ছিল ৬৭৫ কোটি টাকার ওপরে। তার মধ্যে মানি লন্ডারিংয়ের বিষয় দেখা গেছে ২৩৩ কোটি টাকার মতো। এই টাকার মধ্যে বেশির ভাগ টাকাই সোহেলের বোন মেহজাবিন, ভগ্নিপতি মাসুকুর রহমান এবং তাঁর স্ত্রী নাজনীন নাহার বিথি বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর করে উত্তোলন করেছেন। এ বিষয়ে গ্রাহকদের ১১টি মামলার মধ্যে ৯টিতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। বিএফআইইউর প্রতিবেদনে আদালত সন্তুষ্ট হতে পারেনি। তাই আবারও নতুন করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আর সোহেল রানা ভারতে গ্রেপ্তার আছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছেন তাঁকে ফিরিয়ে আনার বিষয়ে পদক্ষেপ নিতে।’
এর আগে ই-অরেঞ্জ থেকে পণ্য কিনে প্রতারণার শিকার ৫৪৭ গ্রাহকের পক্ষে ছয়জনের করা রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের ৭ এপ্রিল হাইকোর্ট দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে প্রতিবেদন চান।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৩৭ মিনিট আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
১ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে