
লন্ডনগামী যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটি জানিয়েছে, যুক্তরাজ্যগামী সব যাত্রীকে ভ্রমণের কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে তাদের সর্বশেষ পাসপোর্টের তথ্য UKVI (UK Visas and Immigration) অ্যাকাউন্টে আপডেট করা বাধ্যতামূলক।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, যাত্রার আগে যাত্রীদের অবশ্যই নিশ্চিত হতে হবে যে তাঁদের পাসপোর্ট ও ভিসা বৈধ এবং সঠিক রয়েছে। UK Border Force-এর নির্দেশনা অনুযায়ী, পাসপোর্ট বা ভিসার তথ্য হালনাগাদ না থাকলে যুক্তরাজ্যে প্রবেশের সময় অতিরিক্ত যাচাই, বিলম্ব কিংবা ভ্রমণসংক্রান্ত জটিলতার মুখে পড়তে হতে পারে।
এমন পরিস্থিতি এড়াতে যাত্রীদের যাত্রা শুরুর আগেই UKVI অ্যাকাউন্টে প্রয়োজনীয় সব তথ্য সঠিকভাবে সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে রাষ্ট্রায়ত্ত এ বিমান সংস্থা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলাম জানান, যাত্রীরা নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্টের সর্বশেষ তথ্য আপডেট করলে যুক্তরাজ্যে প্রবেশ প্রক্রিয়া হবে আরও সহজ ও নির্বিঘ্ন।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে