চীনের সঙ্গে করা সাড়ে সাত কোটি টিকা চুক্তির আরও ২০ লাখ টিকা দেশে পৌঁছেছে। এই নিয়ে দেশটি থেকে কেনা এক কোটি টিকা আসল। চুক্তির পর এটাই প্রথম কোনো দেশের কাছ থেকে কোটি টিকা পাওয়ার রেকর্ড বাংলাদেশের।
এর আগে ভারতের সেরামের সঙ্গে তিন কোটি টিকা কেনার চুক্তি করলেও ৭০ লাখ আসার পর আটকে যায়। বাকি টিকা এখনো পাওয়া যায়নি। কবে নাগাদ আসতে পারে সেটিও অজানা।
সোমবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকাগুলো বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণ করে। বিমানবন্দর কর্তৃপক্ষ টিকাগুলো গ্রহণ করেছে।
কেনার পাশাপাশি চীন থেকে উপহার ও কোভ্যাক্সের মাধ্যমেও ৫৫ লাখ ৭১ হাজার ৬০০ ডোজ পেয়েছে বাংলাদেশ।
নতুন করে ২০ লাখ আসায় বিভিন্ন মাধ্যমে এখন পর্যন্ত টিকা পাওয়ার পরিমাণ ৩ কোটি ৪৫ লাখ ৩১ হাজার ৬০৭ ডোজে পৌঁছেছে।
চীন ছাড়াও ভারতের উপহার হিসেবে অ্যাস্ট্রাজেনেকার টিকা এসেছে ৩৩ লাখ। একই টিকার ৭০ লাখ ডোজ এসেছে সেরামের কাছ থেকে। টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানটির সঙ্গে তিন কোটি টিকার চুক্তি করেছে সরকার। এ ছাড়া কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ৫৫ লাখ, ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ এবং জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার ৩০ লাখ ৫৯ হাজার ৩৮৭ ডোজ টিকা এসেছে।
এদিকে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে আগামী বুধবার ফাইজারের আরও ১০ লাখ টিকা আসছে। এদিন বিকেল ৫টার দিকে কাতার এয়ারলাইনসের একটি বিমান টিকাগুলো নিয়ে দেশে পৌঁছার কথা রয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ৩১ মে একই মাধ্যমে একই টিকার এক লাখ ৬২০ ডোজ পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৩৭ মিনিট আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৪ ঘণ্টা আগে